
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের আরও দুটি জাহাজ সমুদ্রে যাত্রা শুরু করেছে।
বুধবার (১০ মার্চ) আল্ট্রাম্যাক্স ড্রাই বাল্ক ক্যারিয়ার এম. ভি মেঘনা প্রিন্সেস ও এম. ভি মেঘনা অ্যাডভেঞ্চার নামে ২টি সমুদ্রগামী জাহাজের শুভ উদ্বোধন করা হয় চট্টগ্রাম বন্দরে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমোডর আবু জাফর মো. জালাল উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল। বুধবার মেঘনা গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, নদী ও সমুদ্রপথে পণ্য পরিবহনের সুবিধার্থে ৮টি সমুদ্রগামী জাহাজসহ প্রায় ১৪৫টি জাহাজের বিশাল বহরের পাশাপাশি সর্বশেষ প্রযুক্তি ও অত্যাধুনিক যন্ত্রপাতি দ্বারা সজ্জিত এম. ভি মেঘনা প্রিন্সেস ও এম. ভি মেঘনা অ্যাডভেঞ্চার সংযুক্ত হলো।
এর প্রতিটি জাহাজ প্রায় ৬৩ হাজার মেট্রিক টন ধারণক্ষমতা সম্পন্ন। জাপানের বিখ্যাত জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান ওশিমা শিপবিল্ডিং কো. লিমিটেড জাহাজ ২টি নির্মাণ করেছে। এতে আরও বলা হয়, এ ধরনের বাল্ক ক্যারিয়ারের প্রতিটিতে প্রায় ২১ জন নাবিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।
উপরন্তু চার্টার্ড ভেসেলের তুলনায় লোয়ার ফ্রেইটের সুবিধা নিজস্ব মালিকানাধীন জাহাজ পেয়ে থাকে বিধায় এর সামগ্রিক প্রভাব পণ্যে পড়ে থাকে। এতে পণ্যের প্রতিযোগিমূলক মূল্য বজায় থাকে। তাছাড়া বাংলাদেশের পতাকাবাহী জাহাজ বিশ্ব দরবারে দেশের মর্যাদা বৃদ্ধিতেও সহায়ক ভূমিকা পালন করে।
- ১বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসায় আগুন, আইসিইউতে হাইকমিশনার
- ২রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে: চিফ হুইপ
- ৩বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
- ৪২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন
- ৫ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৬এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
- ৭আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
- ৮তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
- ৯সাংবাদিক জোবাইয়েরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
- ১০জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
- ১দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ২কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৫প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৬অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৭আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌপথে ট্র্যাকিং সিস্টেম থাকা দরকার: নোয়াখালী জেলা প্রশাসক
- ৮সাবেক নারী সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
- ৯চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু
- ১০ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম





পাঠকের মতামত