প্রকাশিত: জানুয়ারী ১, ২০২৩ ৪:১৪ পিএম , আপডেট: জানুয়ারী ১, ২০২৩ ৪:১৬ পিএম

পপ গায়িকা তিশমার ১৮তম নতুন একক অ্যালবাম প্রকাশ পেল। ‘এক্সএক্স’ শিরোনামে অ্যালবামটি পাওয়া যাচ্ছে গায়িকার নিজস্ব ওয়েবসাইটে এবং অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে।

অ্যালবামে মোট ১০টি গান রয়েছে। সবগুলো গানের কথা, সুর ও সংগীতায়োজন করেছেন তিশমা নিজেই। উল্লেখযোগ্য গানগুলো হলো- ‘এক্সএক্স’, ‘অনলি লাভ উইল উইন দিস ওয়ার’, ‘মেক ইউর চয়েস’, ‘অলওয়েজ ইন উইর হার্ট’, ‘মাই জেনারেশন’, ‘নো টাইম ফর গুডবায়’ ও ‘আই গট মি’। সঙ্গে থাকবে সারপ্রাইজ বোনাস ট্র্যাকও।

তিশমা জানান, ‘অনলি লাভ উইল উইন দিস ওয়ার’ গানটি মূলত জলবায়ু পরিবর্তনের বিষয়কে উপজীব্য করে বানানো হয়েছে।

গায়িকা বলেন, ‘আমি শৈশব থেকেই পরিবেশগত কারণের সঙ্গে জড়িত এবং বিষয়টি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি বাংলাদেশে জলবায়ু পরিবর্তন সম্পর্কে আরও সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে আমাদের যুদ্ধ নিয়ে এই গানটি লিখেছি।’

এর আগে প্রকাশ পাওয়া তিশমার জনপ্রিয় অ্যালবামগুলো হলো- ‘তারা’, ‘চাঁদ’, ‘সূর্য, ‘বাউলা প্রেম’, ‘শ্যাম রাখি না কুল রাখি’, ‘মাটির পুতুল’, ‘ছলনার দাবা’, ‘এক্স-ফ্যাক্টর’, ‘এক্সপেরিমেন্ট’, ‘হিপনোটাইজড’, ‘রয়্যালিটি’ ইত্যাদি।

গায়িকার জনপ্রিয় গানের তালিকায় রয়েছে- ‘কাকা ল জাইগা”, ‘চান্দের মেয়ে জোসনা’, ‘রক রাজকন্যা’, ‘বাউলা প্রেম’, ‘ওহ মাই লাভ’, ‘প্রজাপতি, ‘দিগি দিগি দম দম’, ‘চান্দের বুড়ি’, ‘বৃষ্টি তোমার পায়ে ধরি’, ‘স্বপ্নের শহর ঢাকা’, ‘বাঁশিওয়ালাহ’, ‘নিরিখ বান্ধর’, ‘রঙ্গিলা বন্ধু’, ‘শাট আপ ইউ আর নট মাই বয়ফ্রেন্ড’ ইত্যাদি।

 

 

শেয়ার

পাঠকের মতামত

সেতু বিভাগের সচিব এর সাথে পিপিপি প্রকল্পের বিকল্প ঋণদাতা প্রতিনিধিদলের সাক্ষাৎ

রাজধানী ঢাকার তীব্র যানজট নিরসনে আধুনিক, দ্রুতগামী ও কার্যকর পরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সরকারি-বেসরকারি ...

এনসিসি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের এনসিসি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ...

রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী

দেশের রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম বলে উল্লেখ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। সোমবার ...

চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে (সিইআইজেড) শেষ পর্যন্ত এক বিলিয়ন মার্কিন ...

চট্টগ্রামে ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত, নিরাপদ পানির তীব্র সংকট

চট্টগ্রামে ১৫টি উপজেলায় বন্যায় ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে দক্ষিণাঞ্চলের তিনটি উপজেলা সাতকানিয়া, বাঁশখালী ও ...