
দেশের তৈরি পোশাক মালিক ও রফতানিকারকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছে।
আজ মঙ্গলবার বিজিএমইএ’র পিআর অ্যান্ড মিডিয়া সেল, গুলশানে আয়োজিত এক অনুষ্ঠানে বিদায়ী কমিটি নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে। এ সময় বিদায়ী বোর্ডের সদস্যরা নতুন সভাপতি ফারুক হাসানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফরহাত আনোয়ার। ২০২১-২০২৩ মেয়াদে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন ফারুক হাসান। নতুন কমিটির প্রথম সহ-সভাপতি হলেন চট্টগ্রামের সৈয়দ নজরুল ইসলাম।
এছাড়া সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন এস এম মান্নান কচি। বাকি পাঁচজন সহ-সভাপতি হলেন শহীদউল্লাহ আজিম (ঢাকা), খন্দকার রফিকুল ইসলাম (ঢাকা), মিরান আলী (ঢাকা), মো. নাছির উদ্দিন (ঢাকা) এবং রকিবুল আলম চৌধুরী (চট্টগ্রাম)। এর আগে গত ৪ এপ্রিল (রোববার) বিজিএমইএ’র দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ফারুক হাসানের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ ঢাকা ও চট্টগ্রামের ৩৫ পরিচালক পদের মধ্যে ২৪টিতে বিজয়ী হয়। আর বর্তমান সভাপতি ড. রুবানা হকের সমর্থিত প্যানেল ফোরাম থেকে জয়ী হন ১১ জন। নির্বাচনে সম্মিলিত পরিষদের বিজয়ীরা হলেন প্যানেল লিডার ফারুক হাসান, এস এম মান্নান কচি, আরশাদ জামাল দিপু, শহিদুল্লাহ আজিম, শিরিন সালাম ঐশি, আসিফ আশরাফ, মহিউদ্দিন রুবেল, তানভির আহমেদ, মো. খশরু চৌধুরী, আব্দুল্লাহিল রাকিব, হারুন অর রশিদ, রাজিব চৌধুরী, মিরান আলী, খন্দকার রফিকুল ইসলাম, ইমরানুর রহমান, নাসির উদ্দীন, সাজ্জাদুর রহমান মৃধা শিপন।
ফোরামের বিজয়ীরা হলেন ড. রুবানা হক, মাহমুদ হাসান খান বাবু, এম এ রহিম ফিরোজ, আসিফ ইব্রাহিম, ফয়সাল সামাদ, নাভিদুল হক, ভিদিয়া আমৃত খান, ইনামুল হক খান বাবলু, মিজানুর রহমান। চট্টগ্রাম সম্মিলিত পরিষদের ছয়জন বিজয়ী হয়েছেন। তারা হলেন সৈয়দ নজরুল ইসলাম, এ এম শফিকুল করিম খোকন, মো. হাসান জেকি, তানভির হাবিব, আহসানুল হক, রাকিবুল আলম চৌধুরী। ফোরামের বিজয়ী তিনজন হলেন এম মহিউদ্দিন চৌধুরী, মোহাম্মদ আব্দুস সালাম এবং মোহাম্মদ আতিক।
- ১জবির লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন
- ২আমরা মনে করি না এখনই আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসুক: ডা. শফিকুর রহমান
- ৩বাংলাদেশে এই প্রথম কাঁঠাল থেকে বিস্কুট তৈরি
- ৪প্রতিরক্ষা চুক্তি করতে যাচ্ছে সৌদি, তুরস্ক ও পাকিস্তান
- ৫মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ৬দেশের সীমানা ছাড়িয়ে বিদেশে চট্টগ্রামের কাঞ্চন পেয়ারা
- ৭রৌমারীতে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- ৮শ্রীপুরে কৃষকের বাড়ীতে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট
- ৯চাঁদপুরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ
- ১০বগুড়া-সিলেটের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের শোক
- ১‘৩৬ জুলাই’ উপলক্ষে ৩৬ টাকায় মিলছে টেলিটকের ‘জেন-জেড’ সিম
- ২জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
- ৩বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
- ৪এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি
- ৫জুলাই আন্দোলনে হামলা ছিল আওয়ামী লীগের পরিকল্পিত সাংগঠনিক সিদ্ধান্ত
- ৬দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলীয় জোটের স্মারকলিপি প্রদান
- ৭রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে: চিফ হুইপ
- ৮শাহ্জালাল ইসলামী ব্যাংক ও পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে চুক্তি
- ৯মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি ড. মুহম্মদ জাফর ইকবাল
- ১০এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট





পাঠকের মতামত