ডেস্ক নিউজ
প্রকাশিত: জুন ২৪, ২০২৬ ৭:৩৪ এএম , আপডেট: জুন ২৩, ২০২৬ ৯:৩৮ পিএম
  • তিন মাসে আমানত বেড়েছে ৪৩১ কোটি টাকা
  • আমানতকারী বেড়েছে ৫১,৩৪৪ জন
  • ঋণ বিতরণ কমেছে ৪০৪ কোটি টাকা

অনিয়ম, দুর্নীতি আর অব্যবস্থাপনার কারণে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দুর্বল হয়ে পড়েছিল দেশের নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলো। গ্রাহকদের আস্থা কমে যাওয়ার কারণে ধারাবাহিক কমছিল এ খাতের আমানত ও আমানতকারীর সংখ্যা। এমনকি গ্রাহকদের টাকা ফেরত দিতে না পারায় ৫টি আর্থিক প্রতিষ্ঠানকে বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আর চারটি প্রতিষ্ঠানকে ঘুরে দাড়ানোর জন্য আরও কিছু দিন সময় দিয়েছে। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর ব্যাংক খাতের মতো আর্থিক প্রতিষ্ঠানগুলোতেও সংস্কার শুরু হলে ধীরে ধীরে বাড়তে থাকে গ্রাহকদের আস্থা। এর ফলে ২০২৫ সালের শুরু থেকে ধারাবাহিক বাড়ছে আর্থিক প্রতিষ্ঠানগুলোর আমানত ও আমানতকারীর সংখ্যা। সর্বশেষ চলতি বছরের মার্চ শেষে এ খাতে আমানত বেড়েছে শূন্য দশমিক ৮৪ শতাংশ এবং আমানতকারীর সংখ্যা বেড়েছে ৮ দশমিক ৯৯ শতাংশ। তবে ঋণ বিতরণ কমেছে শূন্য দশমিক ৫১ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রেীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের মার্চ শেষে নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর আমানতের পরিমাণ দাড়িয়েছে ৫১ হাজার ৫৫৮ কোটি ৮১ লাখ টাকা। আর গত বছরের ডিসেম্বর শেষে এ খাতে আমানত ছিল ৫১ হাজার ১২৭ কোটি ৪৪ লাখ টাকা। সেই হিসাবে তিন মাসের ব্যবধানে আমানত বেড়েছে ৪৩১ কোটি ৩৭ লাখ টাকা বা শূন্য দশমিক ৮৪ শতাংশ।

প্রতিবেদন বলছে, ২০২৫ সালের মার্চ শেষে নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোতে আমানতের পরিমাণ ছিল ৪৯ হাজার ৪৮৭ কোটি ৮৩ লাখ টাকা। তিন মাস পর অর্থাৎ গত বছরের জুন শেষে আর্থিক প্রতিষ্ঠানগুলোর আমানত বেড়ে দাড়ায় ৪৯ হাজার ৭৭৩ কোটি ৮১ লাখ টাকা। মার্চ মাসের তুলনায় জুন শেষে আমানত বেড়েছিল ২৮৫ কোটি ৯৮ লাখ টাকা বা শূন্য দশমিক ৫৮ শতাংশ।

তথ্য মতে, গত বছরের জুনের তুলনায় সেপ্টেম্বর শেষেও আর্থিক প্রতিষ্ঠানগুলোর আমানত বেড়েছিল ১ দশমিক ৯১ শতাংশ। সেপ্টেম্বর শেষে নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর আমানত বেড়ে দাড়ায় ৫০ হাজার ৭২২ কোটি ৮৮ লাখ টাকা।
আর গত বছরের সেপ্টেম্বরের তুলনায় ডিসেম্বর শেষে আমানত বেড়েছিল শূন্য দশমিক ৮০ শতাংশ। ডিসেম্বর শেষে নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর আমানত বেড়ে দাড়ায় ৫১ হাজার ১২৭ কোটি ৪৪ লাখ টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী ধারাবাহিক বাড়ছে নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর আমানতকারীর সংখ্যাও।

তথ্য মতে, চলতি বছরের মার্চ শেষে নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর আমানতকারীর সংখ্যা দাড়িয়েছে ৬ লাখ ২২ হাজার ৭২৬টি। আর গত বছরের ডিসেম্বর শেষে আর্থিক প্রতিষ্ঠানগুলোর আমানতকারীর সংখ্যা ছিল ৫ লাখ ৭১ হাজার ৩৮২টি। সেই হিসাবে তিন মাসে আর্থিক প্রতিষ্ঠানগুলোর আমানতকারীর সংখ্যা বেড়েছে ৫১ হাজার ৩৪৪ টি বা ৮ দশমিক ৯৯ শতাংশ।

তথ্য মতে, ২০২৫ সালের মার্চ শেষে নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর আমানতকারীর সংখ্যা ছিল ৪ লাখ ৪০ হাজার ৯০৭ টি। আর তিন মাস পর অর্থাৎ একই বছরের জুন শেষে আর্থিক প্রতিষ্ঠানগুলোর আমানতকারীর সংখ্যা বেড়ে দাড়ায় ৪ লাখ ৮০ হাজার ১৬৩টি বা ৮ দশমিক ৯০ শতাংশ।

এছাড়া, গত বছরের জুন মাসের তুলনায় সেপ্টেম্বর শেষে আর্থিক প্রতিষ্ঠানগুলোর আমানতকারীর সংখ্যা বেড়েছিল ১২ দশমিক ৬৩ শতাংশ। তথ্য মতে, গত বছরের সেপ্টেম্বর শেষে আর্থিক প্রতিষ্ঠানগুলোর আমানতকারীর সংখ্যা বেড়ে দাড়ায় ৫ লাখ ৪০ হাজার ৮২৫টি। আর সেপ্টেম্বরের তুলনায় গত বছরের ডিসেম্বর শেষে আমানতকারীর সংখ্যা বেড়েছিল ৫ দশমিক ৫৬ শতাংশ। ডিসেম্বর শেষে আর্থিক প্রতিষ্ঠানগুলোর আমানতকারীর সংখ্যা বেড়ে দাড়ায় ৫ লাখ ৭১ হাজার ৩৮২টি।

তবে নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর আমানত এবং আমানতকারীর সংখ্যা বাড়লেও চলতি বছরের মার্চ শেষে কমেছে ঋণ বিতরণ।

তথ্য মতে, চলতি বছরের মার্চ শেষে নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিতরণকৃত ঋণের স্থিতি দাড়িয়েছে ৭৮ হাজার ৪২৪ কোটি ৭৭ লাখ টাকা। আর গত বছরের ডিসেম্বর শেষে আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিতরণকৃত ঋণের স্থিতি ছিল ৭৮ হাজার ৮২৮ কোটি ৮০ লাখ টাকা। সেই হিসাবে তিন মাসে আর্থিক প্রতিষ্ঠানগুলোর ঋণ বিতরণ কমেছে ৪০৪ কোটি ৩ লাখ টাকা বা শূন্য দশমিক ৫১ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, এনবিএফআই খাতের বর্তমান স্থিতিশীল প্রবৃদ্ধি একদিকে ইতিবাচক সংকেত দিচ্ছে, অন্যদিকে ঝুঁকিগুলো স্পষ্ট করছে। আমানতে সামান্য প্রবৃদ্ধি হলেও এটি মূলত স্বল্পমেয়াদি আস্থা পুনরুদ্ধারের ফল। দীর্ঘমেয়াদে টেকসই প্রবৃদ্ধির জন্য এই খাতকে আরও স্বচ্ছতা, শক্তিশালী ঝুঁকি ব্যবস্থাপনা এবং কার্যকর তদারকির আওতায় আনতে হবে।

এএ

শেয়ার

পাঠকের মতামত

খেলাপি ঋণ কমাতে ব্যাংকের পর আর্থিক প্রতিষ্ঠানেও ‘এক্সিট’ সুবিধা

ব্যাংকের পর এবার আর্থিক প্রতিষ্ঠানেও (ফাইন্যান্স কোম্পানি) খেলাপি ঋণ কমাতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ...

সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি হিসেবে যোগ দিলেন আবেদুর রহমান

নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন আবেদুর রহমান ...

পুরনো মালিকদের হাতে আল-আরাফাহ ব্যাংক ফিরিয়ে দিল কেন্দ্রীয় ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত আল-আরাফাহ ইসলামী ব্যাংক পরিচালনার ভার পুরনো মালিকদের হাতে ফিরিয়ে দিল বাংলাদেশ ব্যাংক। বুধবার ...

সন্দেহজনক লেনদেন ৭৪ শতাংশ বেড়েছে, ৯৫ শতাংশ‌ই ব্যাংকের মাধ্যমে

দেশে অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সন্দেহজনক আর্থিক লেনদেনের নজরদারি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ ...