
তরুণদের উদ্ভাবনী চিন্তা, বৈজ্ঞানিক গবেষণা এবং উদ্যোক্তা মনোভাব বিকাশে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রোজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দিনব্যাপী উপজেলা পরিষদ মিলনায়তনে নবীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, তরুণ উদ্যোক্তা ও উদ্ভাবকেরা তাঁদের স্টার্টআপ পরিকল্পনা, বিজ্ঞানভিত্তিক প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা উপস্থাপন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান। তিনি বলেন, বর্তমান বিশ্বে প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনের কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্মের সৃজনশীল চিন্তা ও উদ্ভাবনী উদ্যোগ দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) খালিদ বিন মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচি সঞ্চালনা করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আল মামুন।
প্রদর্শনীতে অংশগ্রহণকারীরা প্রযুক্তিনির্ভর বিভিন্ন প্রকল্প, বিজ্ঞানভিত্তিক গবেষণার ফলাফল এবং সম্ভাবনাময় ব্যবসায়িক উদ্যোগের ধারণা তুলে ধরেন। প্রদর্শিত প্রকল্পগুলো উপস্থিত অতিথি, শিক্ষক, শিক্ষার্থী ও দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।
বক্তারা বলেন, এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা এবং উদ্যোক্তা হওয়ার আগ্রহ বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে। পাশাপাশি প্রযুক্তিনির্ভর নতুন উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের উন্নয়নকে আরও গতিশীল করা সম্ভব হবে।
অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য মাসুদুর রহমান মাসুদ, উপজেলা বিএনপির সহসভাপতি গোলাম হোসেন টিটু, একাডেমিক সুপারভাইজার হাসনাত জাহানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সুধীজন ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী প্রকল্প ও উদ্ভাবনী ধারণাগুলোর মূল্যায়ন করা হয়। পরে সেরা উদ্যোগগুলোর মধ্যে উৎসাহমূলক স্বীকৃতি ও পুরস্কার বিতরণ করা হয়।
এনজে
- ১প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- ২উজানের ঢলে তিস্তার পানি বেড়ে বিপৎসীমা ছুঁই ছুঁই
- ৩প্রধানমন্ত্রীসহ তার বিশ্বস্ত ব্যক্তিদের টার্গেট করে পেইড প্রচারণা চালাচ্ছে দেশী-বিদেশী চক্র
- ৪সিএসই-৩০ ইনডেক্সে নতুন ৪ কোম্পানি যুক্ত
- ৫ভরিতে ২৭৪১ টাকা বাড়ল সোনার দাম
- ৬স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৭মিডল্যান্ড ব্যাংকের বোর্ড সভা ২৮ জুলাই
- ৮এবি ব্যাংকের বোর্ড সভা ২৯ জুলাই
- ৯চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৭ জুলাই
- ১০ওয়ান ব্যাংকের বোর্ড সভা ২৯ জুলাই
- ১ভাইরাল ভিডিও সম্পর্কে যা বললেন এমপি গাজী নজরুল ইসলাম
- ২চাঁদপুরে নিজ বাড়ির ছাদ থেকে পড়ে বাড়ির মালিকের মৃত্যু
- ৩শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা ফিরল কমিটির হাতে
- ৪নবীনগরে সরকারি পুকুরপাড়ের লিজ নিয়ে বিতর্ক
- ৫পাথরঘাটায় তরুণী নিখোঁজ
- ৬ময়মনসিংহে ট্রাক চাপায় নারীসহ অটোরিকশার তিন যাত্রী নিহত
- ৭কয়রায় চরম ঝুঁকি নিয়ে চলছে ৪ হাজার মানুষের চলাচল
- ৮শারীরিক প্রতিবন্ধকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিসিএসের স্বপ্নে প্রিয়ন্তী
- ৯প্রবাসী কার্ডে মিলবে প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা
- ১০সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুরের পরিবারকে সরকারি সহায়তা





পাঠকের মতামত