নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মে ১, ২০২৬ ৯:৫৭ এএম , আপডেট: মে ১, ২০২৬ ৯:৫৮ এএম

রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সমাবেশ করবে বিএনপি। শুক্রবার (১ মে) দুপুর ৩টায় এ সমাবেশ শুরু হবে।

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য রাখবেন সমাবেশে প্রধান অতিথি হিসেবে। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানান, মহান মে দিবস উপলক্ষে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে এ সমাবেশ আয়োজন করা হচ্ছে।

বিএনপি ও শ্রমিক দল সূত্রে জানা গেছে, সমাবেশে ঢাকা ও আশপাশের জেলার নেতাকর্মীদের যোগ দেবেন। এতে লাখো মানুষের সমাগম হবে বলে আশা কেন্দ্রীয় নেতাদের।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

জুলাইয়ের তাৎপর্য অত্যন্ত গভীরভাবে উপলব্ধি করতে হবে : রিজভী

জুলাইয়ের তাৎপর্য অত্যন্ত গভীরভাবে উপলব্ধি করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ...

ইসিতে বিএনপির বার্ষিক হিসাব জমা, এক বছরে উদ্বৃত্ত প্রায় ৭ কোটি টাকা

নির্বাচন কমিশনে (ইসি) ২০২৫ পঞ্জিকা বছরের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ...

বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি ও গণতন্ত্রে বিশ্বাসী: ড. হেলাল উদ্দিন

বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি ও গণতন্ত্রে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন ড. হেলাল উদ্দিন। তিনি বলেন, ...