
করোনায় দীর্ঘদিন বন্ধ থাকার পর মসজিদুল হারামে নামাজ পড়ার অনুমতি দিয়েছে সৌদি সরকার। ফলে সৌদি আরবের নাগরিক ও দেশটিতে বসবাসকারী বিদেশিদের জন্য বিখ্যাত এ মসজিদটিতে নামাজ আদায়ে আর কোনো বাধা থাকল না।
রোববার (১৮ অক্টোবর) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এ তথ্য জানিয়েছে।
মহামারির কারণে গত মার্চ থেকে মসজিদটিতে সীমিত পরিসরে নামাজ আদায় চললেও জামাত বন্ধ রাখা হয়। এতদিন সাধারণ মুসল্লিদের মসজিদে প্রবেশ করার অনুমতি ছিল না। শুধু ইমাম, মুয়াজ্জিনসহ মসজিদের কর্মচারীরা সেখানে নামাজ আদায় করতে পারতেন।
গত ১৭ মার্চ এক ঘোষণায়, মক্কা ও মদিনার প্রধান দুই মসজিদ ছাড়া সৌদি আরবের বাকি সব মসজিদে জামাতে নামাজ স্থগিত করে নির্দেশ জারি করে দেশটির সরকার। পরে এ দুটি মসজিদেও জামাতে নামাজ আদায় বন্ধ করা হয়।
৪ অক্টোবর প্রথম ওমরাহযাত্রীদের জন্য খুলে দেয়া হয়। তখন সৌদি সরকার জানিয়েছিল, তিনটি ধাপে ওমরাহ কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে তাদের। প্রথম ধাপে শুধু সৌদি আরবে অবস্থানরতরাই এ সুযোগ পাবেন।
আগে দৈনিক ২০ হাজার জনকে ওমরাহ করার অনুমতি দেয়া হলেও তখন এর ৩০ শতাংশ অর্থাৎ, এক দিনে ৬ হাজার মানুষকে স্বাস্থ্যবিধি মেনে ওমরাহ করার অনুমতি দেয়া হয়।
দ্বিতীয় ধাপে রোববার থেকে তা বাড়িয়ে এক দিনে সর্বোচ্চ ১৫ হাজার জনকে ওমরাহর জন্য মসজিদুল হারামে প্রবেশের অনুমতি দেয়া হয়েছে। তৃতীয় ধাপে ১ নভেম্বর থেকে সৌদি আরবে অবস্থান করা এবং বিদেশ থেকে আসা ওমরাহযাত্রীদের মক্কার মসজিদুল হারামে ঢুকতে দেয়া হবে। তখন প্রতিদিন ২০ হাজার মানুষ ওমরাহ করার সুযোগ পাবেন।
- ১বার্জার পেইন্টসের বোর্ড সভা ২৮ জুলাই
- ২প্রভাতী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৩বাটা সু’র বোর্ড সভা ২৭ জুলাই
- ৪ট্রাইব্যুনালে হাজির জিয়া হত্যা মামলার আসামি মোজাফফর
- ৫এনআরবি ব্যাংকের বোর্ড সভা ২৮ জুলাই
- ৬যমুনা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭ফিনিক্স ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮অগ্রণী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯সিজেপির তীব্র বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ
- ১০শাহজালাল ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ২পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৩একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৪এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৫অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ৬টেকসই অর্থায়নে পুঁজিবাজারের ভূমিকা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ
- ৭মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৮কানাডা থেকে ৪০ হাজার টন এমওপি সার কিনবে সরকার
- ৯লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ১০শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ





পাঠকের মতামত