জুলাই-আগস্ট
নিবন্ধিত কোম্পানি থেকে রাজস্ব আয় ৪০০ কোটি টাকা


# দেশে নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা ৩ লাখের বেশি
# নিবন্ধিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৭২ শতাংশই প্রাইভেট
বাংলাদেশে মোট নিবন্ধিত কোম্পানির নন-ট্যাক্স রাজস্ব,স্ট্যাম্প ডিউটি এবং ভ্যাট থেকে ২০২৫-২৬ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে ৩৯৯ কোটি ৪২ লাখ ২৮৯ হাজার ৬৪ টাকা রাজস্ব এসেছে। চলতি বছরের আগস্ট পর্যন্ত দেশে নিবন্ধিত বিভিন্ন ধরনের সংস্থা ও প্রতিষ্ঠান সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৫ হাজার ৫১৬টি। ২০২৫ সালের আগস্ট পর্যন্ত নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে, যেখানে এক দশক আগেও এই সংখ্যা ছিল দেড় লাখের কম। এই প্রবৃদ্ধির কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রাইভেট লিমিটেড কোম্পানি। দেশে নিবন্ধিত প্রতিষ্ঠানের ৭০ শতাংশের বেশি প্রাইভেট লিমিটেড কোম্পানি। যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (আরজেএসসি) এর মাসিক প্রতিবেদনে এই তথ্য পাওয়া যায়। সংশ্লিষ্টরা বলছেন, নিবন্ধিত কোম্পানি অনুযায়ী রাজস্ব আদায় কম হয়েছে।
বাংলাদেশে ব্যবসা-বাণিজ্যের আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে হলে যেসব সরকারি দপ্তরের দ্বারস্থ হতে হয়, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (আরজেএসসি)। দেশি-বিদেশি কোম্পানি, ফার্ম, ট্রেড অর্গানাইজেশন, সোসাইটি এবং এক ব্যক্তিক কোম্পানির নিবন্ধনের একমাত্র কর্তৃপক্ষ এই সংস্থাটি।
আরজেএসসির তথ্য অনুযায়ী, চলতি বছরের আগস্ট পর্যন্ত দেশে নিবন্ধিত বিভিন্ন ধরনের সংস্থা ও প্রতিষ্ঠান আছে ৩ লাখ ৫ হাজার ৫১৬টি। এর মধ্যে পাবলিক লিমিটেড কোম্পানি ৩ হাজার ৭৭৭টি, প্রাইভেট লিমিটেড কোম্পানি ২ লাখ ২১ হাজার ২৭৫টি, বিদেশি কোম্পানির (লিয়াজোঁ অফিস) এক হাজার ২৩৮টি, অংশীদারি ফার্ম ৬১ হাজার ২৯৬টি, ট্রেড অর্গানাইজেশনএক হাজার ২১৬টি, সোসাইটি ১৬ হাজার ১৫টি এবং এক ব্যক্তিক কোম্পানি ৬৯৯টি। অর্থাৎ নিবন্ধিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৭২ শতাংশই প্রাইভেট লিমিটেড কোম্পানি।
তথ্য পর্যালোচনায় দেখা যায়, ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত পাবলিক লিমিটেড কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি, বিদেশি কোম্পানির (লিয়াজোঁ অফিস), অংশীদারি ফার্ম, ট্রেড অর্গানাইজেশন, সোসাইটি এবং এক ব্যক্তিক কোম্পানির সংখ্যা ছিলো ২১ হাজার ৬০৮টি। এর পর ১৯৮২ সালে বেড়ে হয় ৩৮ হাজার ৯৪৯টি, ২০০৯ সালে বেড়ে হয় এক লাখ ৩২ হাজার ৬৫৩টি এবং ২০২৫ সালের আগস্টে এসে দাঁড়িয়েছে ৩ লাখ ৫ হাজার ৫১৫টি। অর্থাৎ গত ১৬ বছরে আরজেএসসি থেকে নিবন্ধন নেওয়া প্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে দ্বিগুণের বেশি হয়েছে।
আরজেএসসি স্ট্যাম্প ডিউটি, ভ্যাট ও নন-ট্যাক্স রাজস্ব আদায় করে থাকে। চলতি ২০২৫-২৬ অর্থবছরে এই তিন খাত থেকে এখন পর্যন্ত ৩৯ কোটি ৯৪ লাখ ২৯ হাজার ২৮৯ টাকা রাজস্ব পেয়েছে আরজেএসসি। এর মধ্যে নন-ট্যাক্স রাজস্ব ২৩ কোটি ৬ লাখ ৬ হাজার ৫৫২ টাকা, স্ট্যাম্প ডিউটি ১৩ কোটি ৪২ লাখ ২৪ হাজার ২৪ টাকা এবং ভ্যাট বাবদ ৩ কোটি ৪৫ লাখ ৯৮ হাজার ৭১৩ টাকা আদায় হয়েছে।
এর আগে, ২০২৪-২৫ অর্থবছরে ২৪৩ কোটি ১৮ লাখ ১৬ হাজার ২৩৬ টাকা আদায় করে আরজেএসসি। ২০২৩-২৪ অর্থবছরে ২৮৭ কোটি ২ লাখ ৭৭ হাজার ২১৫ টাকা, ২০২২-২৩ অর্থবছরে ২৭০ কোটি ৬১ লাখ ৫৭ হাজার ৫৩৪ টাকা আদায় হয়। এছাড়া ২০২১-২২ অর্থবছরে ২৯৬ কোটি ৬০ লাখ ৭৩ হাজার ১০৩ টাকা, ২০২০-২১ অর্থবছরে ২১৫ কোটি ৫ লাখ ৩ হাজার ২৭৯ টাকা, ২০১৯-২০ অর্থবছরে ১৮২ কোটি ৯৯ লাখ ৪৮ হাজার ৫৭৬ টাকা এবং ২০১৮-১৯ অর্থবছরে ৪০৩ কোটি ৯৫ লাখ ৭০১ টাকা রাজস্ব আয় করে আরজেএসসি।
পাবলিক লিমিটেড কোম্পানি
বর্তমানে দেশে নিবন্ধিত পাবলিক লিমিটেড কোম্পানি আছে ৩ হাজার ৭৭৭টি। ২০০৯ সালে এই সংখ্যা ছিলো ২ হাজার ৮২০টি। ১৯৮২ সালে নিবন্ধিত পাবলিক লিমিটেড কোম্পানি ছিল এক হাজার ৭৮২টি। এছাড়া ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত নিবন্ধিত পাবলিক লিমিটেড কোম্পানি ছিল এক হাজার ৪৪৫টি। অর্থাৎ দেশ স্বাধীনের পর দেশে পাবলিক লিমিটেড কোম্পানির সংখ্যা বেড়েছে ২ হাজার ৩৩২টি।
প্রাইভেট লিমিটেড কোম্পানি
বর্তমানে দেশে নিবন্ধিত প্রাইভেট লিমিটেড কোম্পানি আছে ২ লাখ ২১ হাজার ২৭৫টি। ২০০৯ সালে এই সংখ্যা ছিল ৮২ হাজার ৩৪৩টি। ১৯৮২ সালে নিবন্ধিত প্রাইভেট লিমিটেড কোম্পানি ছিল ৭ হাজার ৮১৩টি। এছাড়া ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত নিবন্ধিত প্রাইভেট লিমিটেড কোম্পানি ছিল ২ হাজার ৩২২টি। অর্থাৎ শেষ ১৬ বছরে প্রাইভেট লিমিটেড কোম্পানি বেড়েছে এক লাখ ৩৮ হাজার ৯৩২টি।
বিদেশি কোম্পানির লিয়াজোঁ অফিস
বর্তমানে দেশে বিদেশি কোম্পানির লিয়াজোঁ অফিস আছে এক হাজার ২৩৮টি। ২০০৯ সালে এই সংখ্যা ছিল ৫৩১টি। এছাড়া ১৯৮২ সালে ৩৮৪টি বিদেশি কোম্পানির লিয়াজোঁ অফিস ছিল। ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত ৩২১টি বিদেশি কোম্পানির লিয়াজোঁ অফিস ছিলো।
অংশীদারি ফার্মা
বর্তমানে দেশে নিবন্ধিত অংশীদারি ফার্মা আছে ৬১ হাজার ২৯৬টি। ২০০৯ সালে এই সংখ্যা ছিল ৩৫ হাজার ৫৮২টি। ১৯৮২ সালে নিবন্ধিত অংশীদারি ফার্মা ছিল ২৭ হাজার ৯০১টি। এছাড়া ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত নিবন্ধিত অংশীদারি ফার্মা ছিল ১৬ হাজার ৯১৭টি।
ট্রেড অর্গানাইজেশন
বর্তমানে দেশে নিবন্ধিত ট্রেড অর্গানাইজেশন আছে এক হাজার ২১৬টি। ২০০৯ সালে এই সংখ্যা ছিল ৭৩৭টি। ১৯৮২ সালে নিবন্ধিত ট্রেড অর্গানাইজেশন ছিল ১৪২টি। এছাড়া ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত নিবন্ধিত ট্রেড অর্গানাইজেশন ছিল ৪৭টি।
সোসাইটি
বর্তমানে দেশে নিবন্ধিত সোসাইটি আছে ১৬ হাজার ১৫টি। ২০০৯ সালে এই সংখ্যা ছিল ১০ হাজার ৬৪০টি। ১৯৮২ সালে নিবন্ধিত সোসাইটি ছিল ৯২৭টি। ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত নিবন্ধিত সোসাইটি ছিল ৫৫৬টি। এছাড়া বর্তমানে দেশে নিবন্ধিত এক ব্যক্তিক কোম্পানি আছে ৬৯৯টি।
- ১শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল
- ২মহেশখালীতে কুখ্যাত সন্ত্রাসী মিন্টু আটক
- ৩দেশে যত রাজনৈতিক গণ্ডগোল হয় সবকিছুর রিমোট কন্ট্রোল দিল্লিতে: গোলাম পরওয়ার
- ৪দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৫চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ৬কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৭বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে : কৃষিমন্ত্রী
- ৮এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৯কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ১০কুড়িগ্রামে জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্সে পদকজয়ী খেলোয়াড়দের সংবর্ধনা
- ১কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ২চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ৩দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৪জুলাই আন্দোলনে নবীনগরের ছয় শহীদের স্মরণে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন
- ৫পুঁজিবাজার থেকে দীর্ঘমেয়াদি শিল্পায়নে যাচ্ছে না পুঁজি
- ৬কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ৭তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: এমপি খোকন
- ৮কুড়িগ্রাম সীমান্তে মাদক ও চোরাই পণ্যসহ আটক ৩
- ৯এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ১০সাজিদ হত্যার একবছর: রহস্য উন্মোচন ও দ্রুত বিচারের দাবিতে ইবি ছাত্রশিবিরের বিক্ষোভ





পাঠকের মতামত