

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), ব্যাংক ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের (পিএসপি) মধ্যে আন্তঃলেনদেন ব্যবস্থা চালু হলো শনিবার (১ নভেম্বর) থেকে। কিন্তু হঠাৎ করে বেকে বসেছে দেশের বৃহত্তম এমএফএস প্রতিষ্ঠান বিকাশ। নিরাপত্তা ইস্যু দেখিয়ে প্রতিষ্ঠানটি কেন্দ্রীয় ব্যাংকের কাছে আরও তিন মাস সময় চেয়েছে।
আন্তঃলেনদেনে বিকাশের পক্ষ থেকে নিরাপত্তার কথা বলা হলেও কেন্দ্রীয় ব্যাংক বলছে ভিন্ন কথা। কেন্দ্রীয় ব্যাংকের একটি সূত্র বাণিজ্য প্রতিদিনকে বলেন, এটা বিকাশের একটা অজুহাত। ব্যবসা কমে যাওয়ার আশঙ্কায় তারা নিরাপত্তার ইস্যু দেখাচ্ছে। এই পদ্ধতি চালু হওয়ার পর বিকাশের ক্যাশআউট কমে যাওয়ার সম্ভাবনা আছে। পাইলট প্রজেক্টে পরীক্ষা নিরীক্ষার সময় আমরা কোনো সমস্যা পাইনি। আর বিভিন্ন কারণে কেন্দ্রীয় ব্যাংকেও তাদের বড় প্রভাব রয়েছে। সেটাকে তারা কাজে লাগাচ্ছে। কারণ সব কিছু ঠিকঠাক করেই সার্কুলার করা হয়েছিল। এখানে কেন্দ্রীয় ব্যাংকও তাদের প্রতি সহানুভূতি দেখাচ্ছে।
জানা গেছে, ইন্টারঅপারেবল লেনদেন চালুর জন্য কারিগরি ও অর্থ স্থানান্তরের চার্জ নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকে যেসব বৈঠক হয়েছে সেখানে অন্যদের সঙ্গে বিকাশের প্রতিনিধিও ছিলেন। সব প্রতিষ্ঠানের মতামত নিয়ে গত ১৩ অক্টোবর সার্কুলার দিয়ে কেন্দ্রীয় ব্যাংক সব ব্যাংক, এমএফএস এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের মধ্যে ইন্টারঅপারেবল লেনদেন চালুর জন্য ১ নভেম্বর তারিখ ঘোষণা করে। কিন্তু গত বৃহস্পতিবার সন্ধ্যার পর বাংলাদেশ ব্যাংককে বিকাশ জানিয়েছে, এই মুহূর্তে তারা প্রস্তুত নয়। ফলে দেশের সবচেয়ে বড় দুই এমএফএস প্রতিষ্ঠান আন্তঃলেনদেন সেবার বাইরে থাকল।
হঠাৎ করে বিকাশ কেন আন্তঃলেনদেনে যুক্ত হয়নি জানতে চাইলে বিকাশের হেড অব করপোরেট কমিউনিকেশনস অ্যান্ড পিআর শামসুদ্দিন হায়দার ডালিম বাণিজ্য প্রতিদিনকে বলেন, বিকাশ শুরু থেকেই বাংলাদেশে ব্যাংক-এর আন্ত:লেনদেন সেবা চালুর উদ্যাগের সঙ্গে যুক্ত আছে এবং সেই লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে এই সেবার সর্বশেষ সংস্করণে যুক্ত হয়েছে। আমাদের বিশ্বাস, এই সুবিধা গ্রাহকদের জন্য ডিজিটাল লেনদেন আরও সহজ ও সুবিধাজনক করে তুলবে।
এই প্ল্যাটফর্ম ব্যবহার করে ইতোমধ্যেই আংশিকভাবে লেনদেন চালু করেছে বিকাশ। তবে গ্রাহক স্বার্থ বিবেচনায় নিয়ে কিছু লেনদেন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, কেননা, আন্ত:লেনদেনের নিরাপত্তা ও কার্যকারিতা এই ব্যবস্থায় সংযুক্ত অন্যান্য অংশীজনদের উপরও নির্ভর করে। তাই এই মুহূর্তে আমরা শক্তিশালী অথেন্টিকেশন এবং স্তরভিত্তিক (লেয়ারড) নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছি, যাতে লেনদেন নির্বিঘ্নে সম্পন্ন হয় এবং এই সংক্রান্ত কোনো বিরোধ (ডিসপিউট) দেখা দিলে তা দ্রুত সমাধান করা যায়। সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পর, আমরা আশা করি খুব দ্রুতই গ্রাহকরা পূর্ণাঙ্গভাবে সেবাটি ব্যবহার করতে পারবেন।
ক্যাশআউট কমে ব্যবসা কমে যাওয়ার আশঙ্কায় বিকাশ যুক্ত না হওয়ার কারণ কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এসব কথা সঠিক না। বিকাশ অনেক বড় প্রতিষ্ঠান। বিকাশের ব্যবসা কমবে না।
পাইলট প্রকল্পে কেন্দ্রীয় ব্যাংক কোনো সমস্যা পায়নি-এখন আপনারা নিরাপত্তার অজুহাত দেখাচ্ছেন কেন-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা একটা সিস্টেম থেকে আরেকটা সিস্টেমে যাচ্ছি। সেবাটা চালু হওয়ার পর যাতে কোনো সমস্যা না হয় সেজন্য আরেকটু সময় নিচ্ছি।
আন্তঃলেনদেনে বিকাশ যুক্ত না হওয়া এবং তাদের নিরাপত্তার ঝুঁকির বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বাণিজ্য প্রতিদিনকে বলেন, বিকাশ আরও পর্যাপ্ত নিরাপত্তার কথা বলে তিন মাস সময় চেয়েছে। আমরা এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেইনি।
পাইলট প্রকল্পের সময় বিকাশের কোনো নিরাপত্তার ঝুঁকির বিষয়টি কেন্দ্রীয় ব্যাংকের চোখে পড়েছিল কিনা-এমন প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, আমরা ওই সময় বিকাশের নিরাপত্তার কোনো ঝুঁকি দেখিনি। এখন তারা কেন অনিরাপদ মনে করছে সেটার ব্যাখ্যা আমরা তাদের থেকে জানতে চাইবো। তারা এটার ব্যাখ্যা দিতে হবে।
অভিযোগ উঠেছে কেন্দ্রীয় ব্যাংক বিকাশের প্রতি সহানুভুতিশীল-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা ভুল কথা। আমাদের কাছে সবাই সমান।
কত টাকা চার্জ
আন্তঃলেনদেনে অর্থ স্থানান্তরের ক্ষেত্রে ব্যাংক, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার এবং এমএফএস তার গ্রাহক থেকে সর্বোচ্চ কত টাকা চার্জ নিতে পারবে তা ঠিক করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে চাইলেই একটি প্রতিষ্ঠান আর আগের মতো চার্জ নিতে পারবে না। কেন্দ্রীয় ব্যাংক নির্ধারিত চার্জ অনুযায়ী এক এমএফএস থেকে আরেক এমএফএসে টাকা পাঠাতে স্থানান্তরিত অর্থের ওপর সর্বোচ্চ শূন্য দশমিক ৮৫ শতাংশ তথা প্রতি হাজারে সাড়ে আট টাকা চার্জ নেওয়া যাবে। পিএসপি নিতে পারবে প্রতি হাজারে দুই টাকা এবং ব্যাংক পাবে দেড় টাকা।
বিএইচ
- ১পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে ৯০ শতাংশ
- ২চলমান প্রকল্পগুলোকে পরিমার্জন করা হবে : পরিবেশমন্ত্রী
- ৩তাড়াশে ৬১ বছরের পুরানো ঈদগাহ দখলের অভিযোগ
- ৪পুরানা পল্টন কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ৫গ্রাহকদের জন্য নিজস্ব ওএমএস চালু করছে মর্ডান সিকিউরিটিজ
- ৬টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা
- ৭প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা উন্নত এবং সহজ প্রাপ্তি নিশ্চিতের নির্দেশ
- ৮৯৯৯-এ ফোনে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থী উদ্ধার
- ৯জোট শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী
- ১০হজে বাংলাদেশের জন্য ব্যাকআপ আবাসন ১ শতাংশ বহালের অনুরোধ ধর্মমন্ত্রীর
- ১চাঁদপুরে এক কালভার্ট বদলে দেবে ৮ গ্রামের মানুষের জীবন
- ২মে মাসে ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় ধাক্কা
- ৩কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ৪রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির
- ৫সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
- ৬কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৭প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ, সহযোগিতা জোরদারের আশ্বাস
- ৮মেসি নয়, সেরা খেলোয়ারের পুরস্কার জিতলেন রদ্রি
- ৯প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
- ১০সাতক্ষীরায় বিলে মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার





পাঠকের মতামত