প্রকাশিত: জুন ৬, ২০২৪ ৬:৫০ পিএম

অবকাঠামো উন্নয়নের প্রধান উপকরণের অন্যতম হলো রড। দফায় দফায় বেড়ে বর্তমানে আকাশ ছুঁয়েছে রডের দাম। তবে বাজেটে রডের দামে সুখবর দিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাবনা তুলে ধরেন অর্থমন্ত্রী। সেখানে তিনি রডের দাম কমানোর জন্য প্রস্তাব করেছেন।

অর্থমন্ত্রী বলেন, দেশে বর্তমানে ফেরো অ্যালয় জাতীয়পণ্য উৎপাদিত হচ্ছে। রড, বার, অ্যাঙ্গেল ইত্যাদি পণ্য উৎপাদনকালে তা পরিশোধন করার কাজে এ পণ্য ব্যবহৃত হয়। ফেরো অ্যালয় নামীয় পণ্য উৎপাদনে একটি অপরিহার্য কাঁচামাল হচ্ছে ম্যাঙ্গানিজ। এ পণ্য আমদানিতে প্রযোজ্য আমদানি শুল্ক ১০ শতাংশ। দেশীয় শিল্পকে সহায়তায় এ অত্যাবশ্যকীয় কাঁচামাল ম্যাঙ্গানিজ আমদানিতে প্রযোজ্য শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করার সুপারিশ করছি।

২০২১ সালে প্রতি টন রডের দাম ছিল ৬৭ থেকে ৭০ হজার। বর্তমানে প্রতিটন রড কিনতে খরচ হয় ৮৯ থেকে ৯৫ হাজার টাকা।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ

নতুন শুল্কনীতিতে বাংলাদেশের জন্য সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। নতুন এ সিদ্ধান্তের ফলে ...

বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবানের ওপর: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গত দেড়-দুই মাসের পরিশ্রমে প্রণীত সাম্প্রতিক বাজেটটি দেশের সর্বস্তরের ...

অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ

২০২৫-২০২৬ করবর্ষে রেকর্ড প্রায় ৪৭ লাখ করদাতা ই-রিটার্ন সিস্টেমের মাধ্যমে তাদের আয়কর রিটার্ন দাখিল করেছেন। ...

বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে এআইর ব্যবহার সম্ভাবনাময়

বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ব্লকচেইনের ব্যবহার সম্ভাবনাময় বলে জানিয়েছেন আলোচকরা। শনিবার (১৯ জুলাই) ...

এআইভিত্তিক বাজার বিশ্লেষণ ও ক্রয়ব্যবস্থা আধুনিকায়নের উদ্যোগ নিচ্ছে টিসিবি

সরকারি ক্রয়ব্যবস্থাকে আরও দক্ষ, স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)ভিত্তিক বাজার বিশ্লেষণ এবং সরকারি ...