প্রকাশিত: জুন ২৪, ২০২০ ১:০৬ পিএম

নেপালের শীর্ষ মোবাইল ফোন অপারেটর এনসেলের পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন রবি আজিয়াটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক মাহতাব উদ্দিন আহমেদ। সম্প্রতি এনসেলের পরিচালনা পর্ষদ এ নিয়োগের অনুমোদন দেয়।বাংলাদেশের রবি ও নেপালের এনসেলের সিংহভাগ অংশীদার মালয়েশিয়া আজিয়াটা গ্রুপ।

মালয়েশিয়ার সেলকম, ইন্দোনেশিয়ার এক্সএল, শ্রীলঙ্কার ডায়লগ, বাংলাদেশের রবি, কম্বোডিয়ার স্মার্ট এবং নেপালে এনসেলসহ আসিয়ান এবং দক্ষিণ এশিয়া অঞ্চলের শীর্ষস্থানীয় মোবাইল ও ফিক্সড অপারেটগুলোতে সিংহভাগ অংশীদারিত্ব রয়েছে আজিয়াটার।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাহতাব ২০১৬ সালের ১ নভেম্বর রবির এমডি ও সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি রবির প্রথম দেশি সিইও। তিনি ২০১০ সালের সেপ্টেম্বরে চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) হিসেবে রবিতে যোগদান করে ২০১৪ সাল পর্যন্ত এ পদে দায়িত্ব পালন করেন। এরপর ২০১৪ সালের এপ্রিল থেকে ২০১৬ সালের মার্চ পর্যন্ত রবির চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

রবিতে যোগদানের আগে ইউনিলিভারের বিভিন্ন শীর্ষস্থানীয় পদে ১৭ বছর দায়িত্ব পালন করেন মাহতাব। তিনি ইউনিলিভার পাকিস্তান, ইউনিলিভার আরব এবং ইউনিলিভার বাংলাদেশে ফিন্যান্স ডিরেক্টর, গ্রুপ ফিন্যান্স কন্ট্রোলারসহ বিজনেস ও ফিন্যান্সের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

হার্ভার্ড বিজনেস স্কুলের অ্যালামনাই মাহতাব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি চার্টার্ড ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টসের (সিআইএমএ, ইউকে) একজন এফসিএমএ ও সিজিএমএ।

মাহতাব বর্তমানে অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব) প্রেসিডেন্ট এবং ফরেন ইনভেস্টরস’ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) নির্বাহী কমিটির সদস্য। এছাড়া তিনি ন্যাশনাল কাউন্সিল অব ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউনট্যান্ট অব বাংলাদেশের (আইসিএমএবি) একজন সদস্য।

শেয়ার

পাঠকের মতামত

ট্রাম্পের স্বাক্ষর ‘মূল্যহীন’, জবরদস্তিই মার্কিন পররাষ্ট্রনীতি: মোজতবা খামেনি

যুদ্ধ বন্ধে সমঝোতা স্মারক সইয়ের পরও ইরানের ওপর অব্যহত মার্কিন হামলার কড়া সমালোচনা করে দেশটির ...

ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

জর্ডানের একটি সামরিক ঘাঁটিতে ইরানের ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের দুই সেনাসদস্য নিহত হয়েছেন। ...

৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো মেক্সিকো

মেক্সিকোর দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। কম্পনটি প্রতিবেশী গুয়াতেমালা ও ...

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর প্রসঙ্গ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ...