জেলা প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৫ ৩:৫৫ পিএম

শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় নোয়াখালীতে টাইফয়েড টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে জেলা তথ্য অফিস, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে ও ইউনিসেফের সহযোগিতায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ মনির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা সিভিল সার্জন ডা. মরিয়ম সিমি। এতে জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক তানভীর মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর উদ্দিন মোঃ জাহাঙ্গীর, প্রাথমিক শিক্ষা অফিসার ইসরাত নাসিমা হাবিব, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আবদুল্লাহ আল মাসউদ, গণযোগাযোগ অধিদপ্তর ঢাকার সহকারী পরিচালক উজ্জ্বল হোসেন।

ওরিয়েন্টেশন সভায় জানানো হয়, জেলার ৯টি উপজেলা ও ৮টি পৌরসভায় আগামি ১২ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত একযোগে টাইফয়েড টিকাদান কর্মসূচি পালন করা হবে, যা চলবে ১৮ দিন। প্রথম ১০দিন শিক্ষা প্রতিষ্ঠানে ও পরের ৮দিন স্থায়ী ও অস্থায়ী টিকাদান কর্মে চলবে এ কার্যক্রম। ওইদিন ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুকে এবং শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রাক-প্রাথমিক থেকে ৯ম শ্রেণি/সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীদের টাইফয়েড টিকা দেওয়া হবে। ক্যাম্পেইন শেষে এ টিকাদানকে নিয়মিত টিকাদান কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হবে।

শেয়ার

পাঠকের মতামত

নোয়াখালীতে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত

নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নোয়াখালীতে আলোচনা সভা অনুষ্ঠিত ...

‎ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে নোয়াখালীতে গ্রাহক ফোরামের মানববন্ধন

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে মো. খুরশীদ আলমের নিয়োগ বাতিলের দাবিতে এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ...

নোয়াখালীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি, সনদ ও স্কুলব্যাগ বিতরণ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুরস্থ ইত্যাদি ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের হাতে বৃত্তি, সনদপত্র ও ...

নোয়াখালীতে বায়োপেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নোয়াখালীতে নিরাপদ খাদ্য উৎপাদনে টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ব্র্যাক এর উদ্যোগে বায়োপেস্টিসাইডের ব্যবহার ...