
যাত্রীবাহী লঞ্চসহ সব ধরনের নৌদুর্ঘটনা প্রতিরোধে দৃশ্যমান ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ১২টি সংগঠন বেসরকারি। একই সঙ্গে গত ২০ মার্চ নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় নৌ-দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের কঠোর শাস্তি নিশ্চিত এবং দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে গণমাধ্যম ও দেশবাসীকে অবহিত করতে নৌ মন্ত্রণালয়, নৌপরিবহন অধিদপ্তর ও বিআইডব্লিউটিএ’র ওয়েবসাইটে তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি জানানো হয়েছে।
বুধবার (২৩ মার্চ) নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির সাধারণ সম্পাদক আশীষ কুমার দে স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে নদী, নৌ যোগাযোগ, গণপরিবহন, পরিবেশ ও নাগরিক অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো সরকারের কাছে এসব দাবি জানানো হয়।
নারায়ণগঞ্জের ঘটনাটিকে সংশ্লিষ্টদের দায়িত্বজ্ঞানহীনতা ও অদক্ষতা জনিত হত্যাকাণ্ড উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ডুবে যাওয়া লঞ্চ এমএল আফসার উদ্দিন-২ এবং এটিকে ধাক্কা দেওয়া এমভি রূপসী-৯ কার্গোজাহাজ- দুটি নৌযানেরই বার্ষিক ফিটনেস প্রদানে অনিয়মের তথ্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। ৩০ বছরের পুরোনো লক্কড়-ঝক্কড় লঞ্চটিকে শীতলক্ষ্যা ও মেঘনার মতো খরস্রোতা নদীতে চলাচলের অনুমতি নিয়ে প্রশ্ন উঠেছে।
এছাড়া যোগ্যতাসম্পন্ন চালক (মাস্টার ও ড্রাইভার) ও নৌ অধিদপ্তরের ডিসপেনশন সনদ ছাড়া কার্গোজাহাজটিকে কেন দফায় দফায় অস্থায়ী ফিটনেস এবং উপকূলীয় এই নৌযান কীভাবে অভ্যন্তরীণ নৌপথে চলাচলের সুযোগ পেলো- তা নিয়েও দেখা দিয়েছে জোরালো প্রশ্ন। তাই সুষ্ঠু, প্রভাবমুক্ত ও গ্রহণযোগ্য তদন্তের স্বার্থে দুর্ঘটনাকবলিত দুটি নৌযানের ফিটনেস প্রদানকারী শিপ সার্ভেয়ারদেরও তদন্তের আওতায় আনার দাবি জানানো হয়েছে বিবৃতিতে।
নৌপথে বারবার দুর্ঘটনা ও প্রাণহানিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে বলা হয়, প্রায়ই দেশের কোথাও না কোথাও নৌদুর্ঘটনা ঘটলেও তা নিরসনে সংশ্লিষ্ট সংস্থাগুলোর যথাযথ পদক্ষেপ দেখা যায় না। প্রধানমন্ত্রীর অঙ্গীকার ও নির্দেশনা সত্ত্বেও এসব সংস্থার অদূরদর্শীতা, অদক্ষতা, অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে গত ১৩ বছরেও নৌ যোগাযোগ খাত আধুনিক ও জনবান্ধব হয়ে ওঠেনি।
এছাড়া সাম্প্রতিক সময়ে ও নিকট অতীতে বিভিন্ন দুর্ঘটনার জন্য দায়ী সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিরও কোনো নজির নেই। নৌপথে বারবার দুর্ঘটনার এটিও একটি অন্যতম কারণ বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিবৃতিদাতারা হলেন- গ্রিন ক্লাব অব বাংলাদেশের (জিসিবি) সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুর রহমান সেলিম, নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির সভাপতি হাজী মোহাম্মদ শহীদ মিয়া, নিরাপদ নৌপথ বাস্তবায়ন আন্দোলনের সদস্যসচিব আমিনুর রসুল বাবুল, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র, যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক সামসুদ্দীন চৌধুরী, প্রভারটি ইমুলিনেশন অ্যাসিস্ট্যান্স সেন্টার ফর এভরিহোয়্যারের (পিস) নির্বাহী পরিচালক ইফমা হুসেইন, মিডিয়া ফোরাম ফর হিউম্যান রাইটস অ্যান্ড এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্টের (মেড) নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম সবুজ, মানবাধিকার উন্নয়ন কেন্দ্রের মহাসচিব মাহবুল হক, বাংলাদেশ হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াৎ, জনলোকের কেন্দ্রীয় সমন্বয়কারী রফিকুল ইসলাম সুজন, আলোকিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি বাপ্পিদেব বর্মণ ও দ্বীপ উন্নয়ন সংস্থার সমন্বয়ক গোলাম মোস্তফা।
- ১সশস্ত্র বাহিনীকে দলীয় ‘হাতিয়ার’ হতে দেওয়া হবে না: প্রতিরক্ষা উপদেষ্টা
- ২বৃক্ষরোপণ করলেই হবে না, যত্নও নিতে হবে : ভূমিমন্ত্রী
- ৩হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৪মাদক ও কিশোর গ্যাং সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে : পরিবেশমন্ত্রী
- ৫মাদারীপুরে সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত ডায়াবেটিস হাসপাতাল উদ্বোধন
- ৬বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৭অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- ৮রাষ্ট্রপতি কে হবেন সিদ্ধান্ত হবে দলের স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল
- ৯কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ
- ১০১৭ বছরের মধ্যে প্রথমবারের মতো সিরিয়া সফরে জাতিসংঘ মহাসচিব
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৩ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৪চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ৫কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৬সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৭আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৮শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ৯ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনের বাসভবনে নিরাপত্তাব্যবস্থা জোরদার
- ১০কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক





পাঠকের মতামত