
নড়াইল সদর উপজেলার তুলারামপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইমদাদুল ইসলাম ও প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ মন্ডলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নবাসীর আয়োজনে তুলারামপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময়ে সেখানে উপস্থিত ছিলেন, তুলারামপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান টিপু সুলতান, তুলারামপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইমদাদুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ মন্ডল, বিদ্যালয়ের সাবেক ছাত্র নিলয় হোসেন ও স্কুলের ছাত্র-ছাত্রীদের অভিভাবকসহ আরো অনেকে।
মানববন্ধনে তুলারামপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান টিপু সুলতান বলেন, আমাদের এই তুলারামপুর মাধ্যমিক বিদ্যালয়টি একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান৷ এলাকার কিছু কুচক্রী লোকজন স্কুলের সুনাম নষ্ট করার জন্য বিভিন্নভাবে অপ্রচার চালাচ্ছে আমি এর তীব্র নিন্দা জানাই।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ মন্ডল বলেন, আমার বিরুদ্ধে করা সকল অভিযোগ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। সরকারি বিধি মোতাবেক নিয়োগ দেওয়া হয়েছে৷ পরীক্ষা নিয়ে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগে নিয়োগ নিয়ে বাণিজ্য করার অভিযোগ আসে নড়াইল সদর উপজেলার তুলারামপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইমদাদুল ইসলাম ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ মন্ডলের বিরুদ্ধে। নিয়োগ নিয়ে বাণিজ্যের অভিযোগে গত ১৫ মে নড়াইল প্রেসক্লাবের সামনে মানবন্ধন করেন তুলারামপুর ইউনিয়নবাসী ও ম্যানেজিং কমিটির কয়েকজন সদস্যরা। সদস্যরা বক্তব্যে বলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক যোগসাজসে দুর্নীতি ও অনিয়মে গত ২১ এপ্রিল কম্পিউটার ল্যাব অপারেটর ও অফিস সহায়ক পদে মোটা অঙ্কের টাকার বিনিময়ে নিয়োগ দিয়েছে। আমরা চাই এ নিয়োগ বাতিল করে সচ্ছভাবে নিয়োগ দেওয়া হোক।
- ১হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ২মাদক ও কিশোর গ্যাং সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে : পরিবেশমন্ত্রী
- ৩মাদারীপুরে সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত ডায়াবেটিস হাসপাতাল উদ্বোধন
- ৪বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৫অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- ৬রাষ্ট্রপতি কে হবেন সিদ্ধান্ত হবে দলের স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল
- ৭কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ
- ৮১৭ বছরের মধ্যে প্রথমবারের মতো সিরিয়া সফরে জাতিসংঘ মহাসচিব
- ৯চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ১০রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা থাকলে খতিয়ে দেখা হবে: আইনমন্ত্রী
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৩ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৪চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ৫কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৬সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৭আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৮শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ৯ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনের বাসভবনে নিরাপত্তাব্যবস্থা জোরদার
- ১০ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ





পাঠকের মতামত