
ভালোলাগা ও ভালোবাসা; এই দুটি হল আমাদের জীবনের খুব জরুরি অনুভূতি। আসলে মানুষ ভালোবাসতে পারলে এবং ভালোবাসার সম্পর্কে থাকতে পারলে বেশ আনন্দে থাকেন। তবে অনেক সময়ই এই কাজটা ঠিকমতো হয়ে ওঠে না। তখনই মনের ভিতর বাসা বাঁধে অন্ধকার।
আসলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে মানুষ নিজের মনের মতো কোনো মানুষকে ভালোবেসে ফেলেছেন। তবে সেই ভালোবাসা বেশিরভাগ সময়ই থাকে মনের ভেতর। এই ভালোবাসা কিন্তু আর বাইরে বেরিয়ে আসতে পারে না। এবার ভালোবাসার চাহিদা মনের ভিতর রেখে দেওয়াটা তো একবারেই ঠিক নয়। বরং আপনাকে নিজের মনের কথা বলে দিতে হবে।
মনের কথা পছন্দের মানুষকে বলতে গেলে মনে রাখতে হবে পাঁচটি বিষয়-
সঠিক সময় এবং স্থান বেছে নিতে হবে
সব কিছুরই সঠিক সময় থাকে। তাই মন উচাটন হলেও সঠিক সময়ের জন্য অপেক্ষা করুন। প্রথমে সাধারণ কিছু কথা বলে দু’জন সহজ হওয়ার চেষ্টা করুন। সঙ্গী কেমন জায়গা পছন্দ করেন, সেই দিকেও নজর দেওয়া জরুরি।
আগে থেকে ভেবে রাখতে হবে
একেবারে ধরা দেওয়ার আগে, কী কী বলবেন তা ভাল করে গুছিয়ে নিন। আপনি উলটো দিকের মানুষটির ব্যাপারে কী ভাবেন, তিনি আপনার কতটা জুড়ে রয়েছেন— এ সব শুধু জানালার ধারে বসে ভাবলেই হবে না। গুছিয়ে তাকে বলতেও হবে।
দুর্বলতা ঢাকার প্রয়োজন নেই
আপনি যে আপনার সঙ্গীর প্রতি দুর্বল, তা জানানোর মধ্যে লজ্জার কিছু নেই। সঙ্গে উলটো দিকের মানুষটি আপনার জীবনে কতটা প্রভাব ফেলতে শুরু করেছেন, পারলে তা-ও জানিয়ে দিন।
শ্রদ্ধাশীল হতে হবে
ভালো লাগে বা পছন্দ করেন বলে কখনই নিজের সীমা অতিক্রম করবেন না। সঙ্গীকে যথাযথ সম্মান করতে না পারলে উলটো দিক থেকে নিজেও সম্মান পাওয়ার আশা রাখতে পারবেন না।
বিশ্বাসযোগ্য হয়ে উঠতে হবে
যাকে ভাল লাগে, তার বিশ্বাস অর্জন করতে না পারলে, ভাল লাগা বা ভালবাসা, কোনো কথাই বলা হয়ে উঠবে না। উলটো দিকের মানুষটি যে আপনার কথায় বিশ্বাস রেখে ভবিষ্যতের দিকে এগিয়ে যাবেন, তেমন আশ্বাস আপনাকেই দিতে হবে।
- ১শিক্ষকদের অবশ্যই প্রশিক্ষণ গ্রহণ করতে হবে: শিক্ষামন্ত্রী
- ২সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৩শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ৪২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে : শিক্ষামন্ত্রী
- ৫কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক
- ৬ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৭আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৮মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ
- ৯কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ১০মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ৫পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৬রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন আজ
- ৭বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ
- ৮কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৯লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার
- ১০রাজনগরে যাবজ্জীবন সাজা ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার





পাঠকের মতামত