
প্রত্যেক শিশুর নিজস্ব আত্মসম্মান আছে। তার নিজস্ব শক্তি ও প্রতিভা আছে। পিতা-মাতার নেতিবাচক আচরণ সন্তানের আত্মসম্মানবোধ কমিয়ে দিতে পারে।
পজিটিভ প্যারেন্টিংয়ের জন্য করণীয়:-
সন্তানের প্রশংসা করুন:
অভিভাবক যখন কোনো ভালো কাজের জন্য সন্তানকে প্রশংসা করেন তখন সন্তান উৎসাহিত হয়। নেতিবাচক কাজ করলে আপনি একটু অভিমান দেখাতেই পারেন, সেক্ষেত্রে ইতিবাচক পদ্ধতিতে করবেন। এতে সন্তান নিজেই নিজের ভুল শোধরানোর কাজ করতে পারবে।
আবেগপ্রবণ প্রতিক্রিয়া জানাবেন না:
সন্তান রাগ প্রকাশ করলে আবেগপ্রবণ প্রতিক্রিয়া জানাবেন না। বাচ্চা রেগে গেলে বা কোনো অপ্রয়োজনীয়, অর্থহীন কথা বললে কঠোর প্রতিক্রিয়া জানাবেন না। এতে সে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে শিখবে।
দুই সন্তানের মধ্যে তুলনা করবেন না:
প্রথমেই মাথায় রাখতে হবে তারা এক নয়। দুই সন্তানের অভিভাবক হলে দুই সন্তানের প্রতিই সমান মনোভব পোষণ করা জরুরি। কাউকে কারও সঙ্গে তুলনা করবেন না। এতে ভেদাভেদ সৃষ্টি হতে পারে। উভয়কেই এক সমান ভালোবাসুন, সমান যত্ন নিন।
ভালো গল্প শোনান:
এমন গল্প শোনান যেগুলো তাকে আনন্দে রাখবে, স্বপ্ন দেখাবে, সচেতন করবে।
ফোন ব্যবহার নিয়ন্ত্রণ করুন:
প্রথমে নিজে ফোন ব্যবহার নিয়ন্ত্রণ করুন। ফোনে মাত্রাতিরিক্ত সময় দেবেন না। খুব প্রয়োজন না হলে, ফোনটি হাতের নাগালেও রাখবেন না। দূরে রাখুন। এতে ফোন ব্যবহার তুলনামূলক কম হবে। শিশুও সেভাবেই অভ্যস্ত হয়ে উঠবে।
ঘরের কাজে শিশুকে উৎসাহ দিন:
শিশুকে তার নিজের কাজ নিজে করার জন্য উৎসাহ দিন, এবং পরিবেশ তৈরি করুন। নিজেও তার কাছে ছোট-খাটো সহযোগিতা চান। সহযোগিতা করলে উৎসাহ দিন, প্রশংসা করুন।
বিএইচ
- ১জামায়াতের এমপি মোমিনের ইমামতিকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত হাতাহাতি
- ২আল-আকসা মসজিদে ইসরায়েলি তাণ্ডবের নিন্দা ও প্রতিবাদ বিরোধীদলীয় নেতার
- ৩রাশিয়ায় ভয়াবহ ড্রোন হামলা, ‘মার্শাল ল’ জারি রাখলেন জেলেনস্কি
- ৪চাঁদপুরে বিজয়ী’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
- ৫বীরগঞ্জে আগুনে পুড়ে ছাই সুরু বালার সাজানো সংসার
- ৬ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ
- ৭সরবরাহ সংকটে বাজারে সবজির দাম আকাশছোঁয়া
- ৮মদ্যপান ও নেশাদ্রব্য সেবনে সৌদি যুবরাজের মৃত্যু
- ৯শিক্ষার্থীদের মেধা বিকাশে পরিবার, শিক্ষক ও সমাজকে একযোগে কাজ করতে হবে
- ১০দিল্লিতে পুলিশের সব ছুটি বাতিল
- ১বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ২প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে
- ৩মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৪অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৫সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযান
- ৬ধর্ম-জাতিগত পরিচয়ের কারণে কাউকে সুযোগ কম দেওয়া যাবে না
- ৭ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৮যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৯প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের বোর্ড সভা ২৮ জুলাই
- ১০খেলাপি হলে মিলবে না ইডিএফ ঋণের নতুন সুবিধা





পাঠকের মতামত