প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৩ ১১:০৪ এএম

চলতি মৌসুমে পঞ্চগড়ে ঘনকুয়াশা কমলেও টানা চারদিন ধরে মৃদ‍ু শৈত্যপ্রবাহ চলছে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত। শনিবার সর্বনিম্ন ৯ দশমিক ৪ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। এরপর থেকে সর্বনিম্ন তাপমাত্রা ৯ থেকে ১০ এর মধ্যেই উঠানামা করছে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিস আজ মঙ্গলবার সকাল ৯টায় সর্বনিম্ন ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে । সোমবার সর্বনিম্ন ছিল ৯ দশমিক ৭। তবে দিনের তাপমাত্রা রেকর্ড করা হয় ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

সকালে সূর্যের দেখা মেলায় স্বস্তি ফেরে জনজীবনে। সন্ধ্যার পর থেকে কুয়াশা আর হিমশীতল বাতাসে দুর্ভোগে পড়েছেন কাজে যোগ দেওয়া খেটে খাওয়া মানুষ। বিশেষ করে সবজি চাষী ও ব্যবসায়ীরা বেশি ভোগান্তিতে পড়েছেন।

এ বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, শনিবার থেকে তেঁতুলিয়া এবং আশেপাশের এলাকায় টানা মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা ৯ থেকে ১০ এর মধ্যেই উঠানামা করছে। মঙ্গলবার সকাল ৯টায় সর্বনিম্ন ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযান

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযানে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ...

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীসহ অংশীজনদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচির আয়োজন

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জিংকসমৃদ্ধ ফসলের গুণগত মান বিষয়ক আলোচনা সভার আয়োজন ...

উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর খাবার নিয়ে নানা অভিযোগ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতীতে অবস্থিত উল্লাপাড়া ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের খাবার ও ...

মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক

সাতক্ষীরার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ বলেছেন, বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদকদ্রব্য সমাজের ...

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, চট্টগ্রামে এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে আফতাব মজুমদার জয় নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ...