
প্রতি বছর সেপ্টেম্বর ও অক্টোবর দুই মাসব্যাপী সার্ভিস ক্যাম্পেইন সোনালীকা ডে আয়োজন করে করে এসিআই মটরস। চাষের মৌসুমে কৃষক যেন নির্বিঘ্নে ট্রাক্টার ব্যবহার করতে পারে সেজন্য প্রতিষ্ঠার শুরু থেকেই এই সার্ভিস ক্যাম্পেইন করে আসছে এসিআই মটরস।
এরই ধারাবাহিকতায় দেশব্যাপী কার্যক্রমের অংশ হিসেবে পঞ্চগড় জেলার দেবীগঞ্জে ‘সোনালীকা ডে’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার (১৯ সেপ্টেম্বর) এসিআই সেন্টার থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এর উদ্বোধন করেন এসিআই মটরস্ এর নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস।
ক্রিয়েটিভ কমিউনিকেশন লিমিটেডের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এবছর দেশের ১১৭টি স্থানে দুই মাসব্যাপী ‘সোনালীকা ডে’ পালন করা হচ্ছে। প্রতিটি প্রোগ্রামের অংশ হিসেবে থাকছে গ্রাহকদের জন্য সার্ভিস প্রদান, সোনালীকা ট্রাক্টরসহ এসিআই মটরস্ এর অন্যান্য কৃষিযন্ত্রপাতি প্রদর্শন, অন দ্যা স্পট বুকিং, ডিসকাউন্ট মূল্যে স্পেয়ার পার্টস কেনার সুযোগ, ফ্রি হেলথ চেকআপ ও গেমস শো। এছাড়াও যেকোনো ব্র্যান্ডের ট্রাক্টর একচেঞ্জে আকর্ষণীয় ডিসকাউন্টের সুযোগ থাকবে।
উদ্বোধন অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল ট্রাক্টর লিমিটেডের শীর্ষ কর্মকর্তা, এসিআইয়ের কর্মকর্তা ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
কৃষি যান্ত্রিকীকরণ ও উদ্যোক্তা তৈরির লক্ষ্য নিয়ে ২০০৭ সাল থেকে ইন্টারন্যাশনাল ট্রাক্টর লিমিটেডের তৈরি ‘সোনালীকা’ ব্র্যান্ডের ট্রাক্টর বিপণনের মাধ্যমে যাত্রা শুরু করে এসিআই লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান এসিআই মটরস্ লিমিটেড। সহজ কিস্তি সুবিধা, দেশজুড়ে সার্ভিস সেন্টার ও সুদক্ষ টেকনিশিয়ান, জেনুইন স্পেয়ার পার্টস নেটওয়ার্ক এবং ৬ ঘন্টায় অন দ্যা স্পট সার্ভিসের মাধ্যমে সোনালীকা ট্রাক্টর বাংলাদেশের সর্বাধিক বিক্রিত ট্রাক্টরগুলোর মধ্যে অন্যতম একটি হিসেবে দাঁড়িয়েছে।
- ১হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
- ২কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে জিপিএ-৫ পেয়েছে ১৯০ শিক্ষার্থী
- ৩নাছিমা-কাদির মোল্লা হাই স্কুলের ৩৮২ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫
- ৪এসএসসিতে কুড়িগ্রামের চার বিদ্যালয়ে পাসের খাতা শূন্য
- ৫চাঁদপুরে হাসপাতাল থেকে ইয়াবাসহ চিকিৎসক গ্রেপ্তার
- ৬ফ্যাসিবাদী সরকার সব ধ্বংস করে গেছে, এখন পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী
- ৭১২ আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা
- ৮নিরাপদ ক্যাম্পাসসহ ৪ দফা দাবি ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের
- ৯সোনালি আঁশ ঘিরে মাঠে কর্মচাঞ্চল্য, ভালো দামের অপেক্ষায় কৃষক
- ১০ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৫৭ দশমিক ৩৯ শতাংশ
- ১রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, ১১ দলের অলি আহমদ
- ২চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ
- ৩সালমান শাহ হত্যা মামলায় ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ
- ৪৩ কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- ৫চাঁদপুর সিভিল সার্জনকে ক্ষমা করে বদলির আদেশ প্রত্যাহার করলেন স্বাস্থ্যমন্ত্রী
- ৬শেরপুরের সীমান্তবর্তী বনে ১৬ লাখ ৭৬ হাজার টাকার ভারতীয় মদ জব্দ
- ৭মৌলভীবাজারে পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর কারাগারে
- ৮গাজীপুরে কাভার্ড ভ্যান চাপায় শিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ
- ৯চুয়াডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা
- ১০বাগেরহাটে বাসের ধাক্কায় অটোবাইক চালক নিহত, আহত ৪





পাঠকের মতামত