
মূল্য সূচক, লেনদেনের পরিমাণ কিংবা মূলধনের অঙ্ক- গত সপ্তাহের শেয়ারবাজারে সবকিছুই পতনের মধ্য দিয়ে পার হয়েছে। তবে দরপতনের দিনেও সপ্তাহজুড়ে দাম বাড়ার দাপট দেখিয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত নতুন প্রতিষ্ঠান চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। গত সপ্তাহে শেয়ার কেনাবেচা হওয়ার পাঁচদিনেই টপ গেইনার বা বিনিয়োগকারীদের আগ্রহের তালিকায় শীর্ষে ছিলো চার্টার্ড লাইফের শেয়ার। ফলে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বাড়ার শীর্ষস্থান দখল করেছে এই প্রতিষ্ঠানটি।
শুধু গত সপ্তাহ নয়, শেয়ারবাজারে লেনদেন শুরুর পর থেকে প্রতিদিনই দাম বাড়ার সর্বোচ্চ সীমা স্পর্শ করেছে এই জীবন বীমা কোম্পানিটি। শেয়ারবাজারের নিয়ম অনুযায়ী, একদিনে কোম্পানিটির শেয়ারের দাম সর্বোচ্চ ১০ শতাংশ বাড়তে পারে। গত ৩০ অক্টোবর থেকে শেয়ারবাজারে লেনদেন শুরুর পর এখনো পর্যন্ত প্রতিটি কার্যদিবসেই দিনের সর্বোচ্চ দামে কোম্পানিটির শেয়ারের বিপুল ক্রয় আদেশ এসেছে। অপরদিকে প্রতিদিনই প্রায় শূন্যের কোটায় পড়ে আছে বিক্রয় আদেশের ঘর।
তালিকাভুক্ত হওয়ার এক মাসের কম সময়ের মধ্যে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৫৫৫ শতাংশ। এতে ১০ টাকা দামের প্রতিটি শেয়ারের দাম ৬৫ টাকা ৫০ পয়সায় উঠে গেছে। প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) সাধারণ বিনিয়োগকারীরা কোম্পানিটির মাত্র ৩১টি করে শেয়ার পেয়েছেন।
গত সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের প্রতিদিনই চার্টার্ড লাইফের শেয়ার দাম বাড়ার সর্বোচ্চ সীমা স্পর্শ করায় এক সপ্তাহেই কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৬০ দশমিক ১৫ শতাংশ। টাকার অঙ্কে বেড়েছে ২৪ টাকা ৬০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির শেয়ারের দাম দাঁড়িয়েছে ৬৫ টাকা ৫০ পয়সা। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে যা ছিল ৪০ টাকা ৯০ পয়সা।
ট্রেজারি বন্ড, শেয়ারবাজারে বিনিয়োগ ও ইস্যু ব্যবস্থাপনা খাতে খরচ করতে আইপিওতে শেয়ার ছেড়ে ১৫ কোটি টাকা উত্তোলন করেছে চার্টার্ড লাইফ। এ জন্য আইপিওতে কোম্পানিটি ১০ টাকা করে এক কোটি ৫০ লাখ শেয়ার ইস্যু করে। আইপিওতে আনতে কোম্পানিটিকে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) আইন পরিপালনের স্বার্থে পাবলিক ইস্যু রুলস ২০১৫-এর রুল ৩(২) (পি) থেকে অব্যাহতি দেওয়া হয়।
এদিকে, শেয়ারের দাম বাড়ার পরও বিনিয়োগকারীদের বড় অংশ কোম্পানিটির শেয়ার বিক্রি করতে চাননি। ফলে সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৩ কোটি ৯৮ লাখ ২ হাজার টাকা। আর প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ৪ কোটি ৭৯ লাখ ৬০ হাজার টাকা।
গত সপ্তাহে দাম বাড়ার শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে ছিল প্রগতী লাইফ ইন্স্যুরেন্স। সপ্তাহজুড়ে এই কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ২০ দশমিক ৫৩ শতাংশ। এর পরের স্থানটিতে রয়েছে অ্যাডভেন্ট ফার্মা। সপ্তাহজুড়ে এ কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ১৭ দশমিক ৭০ শতাংশ।
এছাড়া দাম বাড়ার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা বাংলাদেশ ওয়েল্ডিংয়ের ১০ দশমিক ৪২ শতাংশ দাম বেড়েছে। প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের দাম বেড়েছে ১০ দশমিক ১৯ শতাংশ, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৭৩ শতাংশ, অ্যাপেক্স ফুডসের ৮ দশমিক ৬৭ শতাংশ, জুট স্পিনার্সের ৮ দশমিক শূন্য ৩ শতাংশ, বিডি থাই ফুডের ৪ দশমিক ৭১ শতাংশ এবং এএফসি অ্যাগ্রোর ৩ দশমিক ৮৩ শতাংশ দাম বেড়েছে।
বিপি/আজাদ
- ১প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল
- ২ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন চার মানবাধিকার সংস্থার মামলা
- ৩পুলিশের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি
- ৪কলম্বিয়ায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় পররাষ্ট্রমন্ত্রীর শোক
- ৫বিমানে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন জুলাই যোদ্ধারা : বিমানমন্ত্রী
- ৬চাঁদপুরে জিপিএ-৫ অর্জনের পাশাপাশি সর্বোচ্চ নম্বর পেয়েছে তিন শিক্ষার্থী
- ৭এসএসসিতে পিপিআইএমএসসির বাজিমাত, পাসের হার ৯৮.৮০ শতাংশ; জিপিএ-৫ পেল ৪১ জন
- ৮মোড়লগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০
- ৯জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী
- ১০বাগেরহাটে হাসপাতালের গেটে অ্যাম্বুলেন্সে ভয়াবহ আগুন
- ১এসএসসির ফলে খুলনা সবার শীর্ষে, দ্বিতীয় যশোর, তৃতীয় চুয়াডাঙ্গা
- ২ওয়েলিংটনে এমএফএটির সঙ্গে বৈঠকে বাংলাদেশের ৩ দফা কৌশলগত প্রস্তাব
- ৩চাঁদপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত
- ৪বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত
- ৫পাবনা ক্যাডেট কলেজে ৫২ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে সবাই
- ৬২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, প্রার্থীর নাম ঘোষণা ১৮ আগস্ট
- ৭সাকিব আল হাসান নষ্ট, পচে যাওয়া মানুষ : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
- ৮শেরপরে এসএসসি পরীক্ষায় চার বিষয়ে ফেল;শিক্ষার্থীর আত্মহত্যা
- ৯সরিষাবাড়ীর ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : একটিতে পাশ একজন
- ১০বাড়লো সূচক ও লেনদেন





পাঠকের মতামত