প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২০ ১১:৪৬ এএম

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অঙ্গপ্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের ফিলিং স্টেশনে পাওয়া যাবে বেক্সিমকোর তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)। এ বিষয়ে পদ্মা অয়েল ও বেক্সিমকো এলপিজি ইউনিট-১-এর মধ্যে একটি চুক্তি সই হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য জানানো হয়।

চুক্তি অনুযায়ী, পদ্মা অয়েল তাদের নিবন্ধিত ফিলিং স্টেশনে এলপিজি রিফুয়েলিং প্লান্ট স্থাপন করতে পারবে। পদ্মা ওয়েল কোম্পানি প্রতি লিটার এলপিজিতে ৫০ পয়সা রয়্যালটি পাবে।

বর্তমানে পদ্মা অয়েলের ৬৯৫টি ফিলিং স্টেশন রয়েছে।

অপরদিকে বেক্সিমকো এলপিজিকে ২০১৬ সালের শুরুর দিকে অটো এলপিজি স্টেশনগুলোর জন্য জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ৫০০টি ফ্র্যাঞ্চাইজি লাইসেন্স দেয়া হয়। তবে বেক্সিমকো এলপিজি দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস খাতে ২০১৮ সাল থেকে কাজ করছে।

বর্তমানে কোম্পানিটির নয়টি অটো এলপিজি পাম্প চালু রয়েছে। চালুর প্রক্রিয়া চলছে আরও ৪৫টিতে।

শেয়ার

পাঠকের মতামত

বিএসটিআইর মোবাইল কোর্ট: চাঁদপুরে তিন বেকারি মালিকের অর্থদণ্ড

চাঁদপুর শহরের পুরান বাজার এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন এবং লাইসেন্স ছাড়াই বিএসটিআইয়ের মানচিহ্ন ...

হাসনাত আব্দুল্লাহ সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে

বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ...

নামজারিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হলে শাস্তি: আব্দুল মান্নান

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নামজারি ও ভূমিসংক্রান্ত সেবায় সরকারি নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ প্রমাণিত ...