
করোনা পরিস্থিতে ক্ষতিগ্রস্ত পর্যটন খাতের শ্রমিকদের বেতন ভাতা প্রদানে ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ সহায়তার ঘোষণা দেয় বাংলাদেশ সরকার। প্রণোদনা প্যাকেজের আওতায় অর্থের পরিমাণ বরাদ্দ করা হয় এক হাজার কোটি টাকা। ব্যাংকের অর্থ সরবরাহ সহজ করতে বিতরণকৃত ঋণের অর্ধেক বা পাচঁশ কোটি টাকা পুনঃঅর্থায়ন তহবিল গঠন করে বাংলাদেশ ব্যাংক। পুনঃঅর্থায়ন তহবিল হতে অর্থ সুবিধা গ্রহণের নির্দেশনা দিয়েছে বাংলাদেশে ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন। এতে আবেদনের সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে আগামী ০১ নভেম্বর হতে পরবর্তী বছরের ৩১ অক্টোবর পর্যন্ত।
সোমবার (২৫ অক্টোবর) আবেদনের সময় নির্ধারণ করে নির্দেশনা জারি করেএক বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন।
নিদের্শনায় বলা হয়েছে, এই প্রণোদনার প্যাকেজের আওতায় ঋণ বিতরণের বা বিনিয়োগের বিপরীতে পুনঃঅর্থায়ন গ্রহণের আবদেনের সময় নির্ধারণ করে দেয়া হয়েছে ০১ নভেম্বর হতে আগামী বছরের ৩১ অক্টোবর পর্যন্ত। এই পুনঃঅর্থায়ন সুবিধা গ্রহণে প্রয়োজনীয় তথ্য দাখিল করে কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন এর সাথে চুক্তিবদ্ধ হওয়ার নিদের্শনা দেওয়া হয়েছে। পুনঃঅর্থায়ন সুবিধা এককালীন এবং কিস্তিতে নেওয়া যাবে।
এতে বলা হয়, এককালীন অর্থ সহায়তা গ্রহণের ক্ষেত্রে কর্মচারীদের বকেয়া বেতনের অব্যবহিত পূর্বের তিন মাসের বেতনের গড় পরিমাণের ভিত্তিতে সকল হিসাব সম্পন্ন করতে হবে। কর্মরত কর্মচারীদের প্রকৃত সংখ্যা অনুসারে পরিশোধযোগ্য বেতনের পরিমাণ হিসাবয়ন করতে হবে। প্রতি মাসের জন্য হিসাবায়িত বেতনের মোট পরিমাণ প্রণোদনা প্যাকেজের আওতায় নির্ধারিত পরিমাণ পর্যন্ত এককালীন ঋণ বিতরণ করা যাবে। কিস্তিতে অর্থ প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আবেদনের ভিত্তিতে ব্যাংক প্রকৃত চাহিদা পরিমাণ করে ঋণ সহায়তা করবে।
এতে আরও বলা হয়েছে, বিতরণকৃত অর্থের সদ্বব্যবহার নিশ্চিত করতে কর্মচারীদের ব্যাংক হিসাবে অর্থ স্থানান্তর করতে হবে এবং তার প্রমাণ পত্র সংরক্ষণের হবে। গ্রাহক ঋণ বা বিনিয়োগের আসল অর্থ পরিশোধের ১০ দিনের মধ্যে বাংলাদেশ ব্যাংককে অবহিত করতে হবে। এই পুনঃঅর্থায়ন সুবিধায় সুদের হার ৪ শতাংশ পূর্বে নিধারণ করা হয়েছে। পুনঃঅর্থায়ন সুবিধার মেয়াদপূর্তীতে সুদসহ সম্পূর্ন আসল আদায় করা হবে।
- ১৫ আগস্ট সাতক্ষীরা কারাগার ভেঙে পালানো দুই আসামি গ্রেপ্তার
- ২গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
- ৩নিউমার্কেটে যুবদলের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ঢাকা কলেজ ছাত্রদলের ৫ নেতা বহিষ্কার
- ৪গ্রাহকসেবায় সেরা পারফরম্যান্সের জন্য সহকর্মীদের সম্মাননা দিলো ব্র্যাক ব্যাংক
- ৫মাদরাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ছাড়
- ৬কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পড়ে থেকে নষ্ট হচ্ছে ভারতের অ্যাম্বুলেন্স
- ৭কুলাউড়ায় ১০ বোতল বিদেশি মদসহ যুবক গ্রেপ্তার
- ৮ডাক্তার হতে চান জিপিএ-৫ পাওয়া পিতৃহারা ফাতেমা
- ৯হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০২৫
- ১০কিউআরের মাধ্যমে ব্যাংক স্টেটমেন্ট যাচাই সেবা চালু করলো এনআরবিসি ব্যাংক
- ১চাঁদপুরে জিপিএ-৫ অর্জনের পাশাপাশি সর্বোচ্চ নম্বর পেয়েছে তিন শিক্ষার্থী
- ২মার্জিন ঋণে নতুন নিয়ম, শেয়ারের সর্বোচ্চ পিই ৪০
- ৩সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা
- ৪জাপানে কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে হার্টফুল লিমিটেডের সেমিনার
- ৫জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী
- ৬পুলিশের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি
- ৭২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, প্রার্থীর নাম ঘোষণা ১৮ আগস্ট
- ৮ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন চার মানবাধিকার সংস্থার মামলা
- ৯প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল
- ১০বিমানে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন জুলাই যোদ্ধারা : বিমানমন্ত্রী





পাঠকের মতামত