
রফতানি গন্তব্যের দূরত্ব কম হওয়ায় খরচ কমছে আর তাই ব্যবসায়ীদের আকর্ষণ করতে সক্ষম হয়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। বাড়ছে পণ্য আমদানি-রফতানির পরিমাণ। বন্দরটি দিয়ে গত পাঁচ বছরে ৯ লাখ টনের বেশি পণ্য রফতানি হয়েছে, যার মূল্য ৬ হাজার ৭১৮ কোটি টাকা। ২০১৬-১৭ অর্থবছর থেকে ২০২০-২১ বছরে এসব পণ্য রফতানি করা হয়েছে। ভোমরা শুল্ক স্টেশন সূত্রে এসব তথ্য জানা গেছে।
ভোমরা স্থলবন্দর দিয়ে সবচেয়ে বেশি রফতানি হয় খাদ্যপণ্য। বন্দরটি দিয়ে রফতানি করা পণ্যের মধ্যে রাইস ব্রান অয়েল (তুষের তেল), মধু, ক্লিনিক ক্লথ, পাটের সুতা, ঝুট কাপড়, পাটের চট, নারকেলের শলা, প্রাণের জুস, লিচু ড্রিংকস, প্রাণের চানাচুর ও চিপচ অন্যতম।
শুল্ক স্টেশনের দেয়া তথ্য অনুযায়ী, ২০১৬-১৭ অর্থবছর থেকে ২০২০-২১ পর্যন্ত ভোমরা বন্দর দিয়ে ৯ লাখ ১৬ হাজার ৪৮২ টন বিভিন্ন প্রকার বাংলাদেশী পণ্য রফতানি করা হয়েছে। এর মধ্যে ২০১৬-১৭ অর্থবছরে ১০ হাজার ৯৬৫ টন, ২০১৭-১৮ অর্থবছরে ১ লাখ ২৫ হাজার ৮৭৮, ২০১৮-১৯ অর্থবছরে ৩ লাখ ১২ হাজার ৪৬৩, ২০১৯-২০ অর্থবছরে ২ লাখ ৫০ হাজার ৯৮৪ এবং সর্বশেষ ২০২০-২১ অর্থবছরে ২ লাখ ১৬ হাজার ১৯২ টন পণ্য রফতানি হয়েছে। রফতানীকৃত এসব পণ্যের মূল্য ৬ হাজার ৭১৮ কোটি ৫ লাখ টাকা।
ভোমরা বন্দর ব্যবহারকারী মেসার্স সুন্দরবন এজেন্সির স্বত্বাধিকারী দ্বীপংকর ঘোষ বলেন, বিদায়ী ২০২০-২১ অর্থবছরে তাদের পণ্য রফতানি বেশি হয়েছে। রফতানীকৃত এসব পণ্যের মধ্যে রয়েছে পাটের সুতলি, রাইস ব্রান অয়েল ও প্রাণ গ্রুপের কয়েক প্রকার পণ্য।
ব্যবসায়ীরা বলছেন, আমদানি-রফতানি বাড়লেও সেই তুলনায় বাড়ছে না বন্দরের সক্ষমতা। ফলে অনেক সম্ভাবনা থাকলেও সেটি কাজে লাগানো যাচ্ছে না। ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম এ বিষয়ে বলেন, ভোমরা বন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানিতে যেমন ব্যবসায়ীদের আগ্রহ আছে, তেমনি দেশীয় পণ্য রফতানিও সহজ হচ্ছে। এ বন্দরের সক্ষমতা বাড়লে আগামীতে পণ্য রফতানি আরো বেশি হবে। তবে এ বন্দরে পণ্য আমদানিতে রয়েছে নানা ধরনের জটিলতা। পূর্ণাঙ্গ বন্দর হয়েও সব ধরনের পণ্য আমদানি করতে পারেন না ব্যবসায়ীরা।
ভোমরা স্থলবন্দরের দায়িত্বরত কাস্টমসের বিভাগীয় সহকারী কমিশনার আমীর মামুন বণিক এ বিষয়ে বলেন, ব্যবসায়ীদের চাহিদার ওপর নির্ভর করে পণ্য রফতানি বা আমদানি হয়। তাছাড়া পণ্যজট না থাকার পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় রফতানিকারক প্রতিষ্ঠানগুলো ভোমরা বন্দর ব্যবহরে আগ্রহী হয়ে উঠছে।
- ১৪২ ঋণখেলাপির পাচারের অর্থ ফেরাতে ৮ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি
- ২রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, ১১ দলের অলি আহমদ
- ৩বাগেরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই নারীর সর্বস্ব পুড়ে ছাই
- ৪পাবনায় সমতল আদিবাসী নারী সম্মেলন অনুষ্ঠিত
- ৫চাঁদপুর সিভিল সার্জনকে ক্ষমা করে বদলির আদেশ প্রত্যাহার করলেন স্বাস্থ্যমন্ত্রী
- ৬পাবনায় বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ১
- ৭মোড়লগঞ্জে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১
- ৮বাগেরহাটে বাসের ধাক্কায় অটোবাইক চালক নিহত, আহত ৪
- ৯শেরপুরের সীমান্তবর্তী বনে ১৬ লাখ ৭৬ হাজার টাকার ভারতীয় মদ জব্দ
- ১০স্ট্রোকের পর সংকটাপন্ন রাবি শিক্ষার্থী
- ১কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- ২রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ
- ৩সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমানের ফল উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী
- ৪প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবের আমেজ, বুকভরা আশা হাটহাজারীবাসীর
- ৫হেলিকপ্টারে মহেশখালীর পথে প্রধানমন্ত্রী
- ৬সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার
- ৭আওয়ামী লীগ ১৭ বছরে যা পারেনি, আমরা ৫ বছরেই তা করার চেষ্টা করবো
- ৮আজ চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৯রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ
- ১০কল-কারখানা স্থাপন করে উপকূলের বেকার সমস্যা সমাধান করা হবে: প্রধানমন্ত্রী





পাঠকের মতামত