
গভীর সমুদ্র ও নদ‐নদীতে মাছ শিকারে যাওয়া ট্রলারের জেলেদের জীবন রক্ষাকারী রঞ্জামাদি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদে বেসরকারি উন্নয়ন সংস্থা সিএনআরএস’র সহযোগিতায় ফিসনেট প্রকল্পের আওতায় পাথরঘাটা উপজেলায় ১০০ ট্রলারে এ সামগ্রী বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাসিবুল হক, বিশেষ অতিথি ছিলেন, পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.ছগীর আলম, উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন এসমে, উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন প্রমুখ।
প্রকল্প ব্যবস্থাপক সুবোধ কুমার বিশ্বাস বলেন, গভীর সমুদ্র এবং নদীতে উপকূলের জেলেরা জীবনের ঝূকি নিয়ে মাছ শিকার করছে। ট্রলারে লাইফ জ্যাকেট, লাইফ বয়া না থাকায় ঝড় জলোচ্ছাসে ট্রলারে প্রায় জেলে নিখোঁজ এবং মৃত্যর খবর শোনা যায। সে বিবেচনা করেই পাথরঘাটায় ১০০ ট্রলারে অন্তত ১ হাজার জেলেকে লাইফ জ্যাকেট, লাইফ বয়া, রেইনকোর্ট, গামবুট, ট্রলবক্স, চিকিৎসার জন্য ফাস্টএইড বক্স, রেডিও, পাওয়ার ব্যাংকসহ ১৪ প্রকারের সামগ্রী প্রদান করা হয়। প্রতিটি ট্রলারেই এ প্যাকেজ দেয়া হয়।
শফিকুল ইসলাম খোকন বলেন, সমুদ্রগামী জীবন রাকারী যে সরঞ্জামাদি দেয়া হলো সেটি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করে ব্যবহার করতে হবে। নিজেদের জীবন রক্ষার জন্য এবং পরিবারের কথা চিন্তা করে সরঞ্জামাদি ব্যবহারের পরামর্শ দেন জেলেদের।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল হক বলেন, জীবনের ঝূকি নিয়েই সাগরে জেলেরা মাছ শিকার করে। দুর্যোগের সময় সাগরে এসব জেলেরা নানা দুর্ঘটনায় পড়ে। লাইফ জ্যাকেট বা লাইফ বয়া থাকলে হয়তো ফিরে আসতে পারে স্বজনদের কাছে। সমুদ্রগামী ট্রলারে জীবন রক্ষাকারী সরঞ্জামাদি খুবই গুরুত্বপুর্ণ।
এনজে
- ১সোনার বাংলা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৩ জুলাই
- ২বিশ্বকাপ দেখানোর নামে ২০২২ সালে লুটপাট, এবার ঘাটতি মাত্র ৪-৫ কোটি টাকা
- ৩ইসিতে বিএনপির বার্ষিক হিসাব জমা, এক বছরে উদ্বৃত্ত প্রায় ৭ কোটি টাকা
- ৪হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের বোর্ড সভা ২৩ জুলাই
- ৫ব্যাংক এশিয়ার বোর্ড সভা ২৩ জুলাই
- ৬এশিয়া ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৭ জুলাই
- ৭প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৮সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ৯একই পরিবারের ১১ দৃষ্টি প্রতিবন্ধীর পাশে জেলা প্রশাসক
- ১০রাজধানীর আরও ৫০ পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট চালুর নির্দেশ
- ১আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ২কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ৩ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ৪ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৫দেশে এখনো কার্যকর বন্ড বাজার গড়ে ওঠেনি: বিএসইসি চেয়ারম্যান
- ৬মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৭আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৮দায়িত্ব নিয়ে দেখলাম এটি খুবই সহজ কাজ : বিএসইসি চেয়ারম্যান
- ৯চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ১০হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু





পাঠকের মতামত