প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৪ ৫:১৩ পিএম , আপডেট: এপ্রিল ৭, ২০২৪ ৫:১৫ পিএম

স্টাফ রিপোর্টার, পাবনা:

২০২৩-২০২৪ অর্থ বছরে উপজেলা পরিষদ উন্নয়ন তহবিলের আওতায় পাবনা সদর উপজেলাধীন বিভিন্ন ইউনিয়নের শিক্ষার্থীদের মাঝে ১৩০টি বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

রোববার (৭ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সাইকেল বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর অঙ্গীকার গ্রামকে শহর করার। গ্রামের মানুষ যাতে পিছিয়ে না থাকে সেজন্যই প্রধানমন্ত্রী বিশেষ বিশেষ উদ্যোগ নিয়েছেন। শিক্ষার্থীদের সুবিধার্থে শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ করা হচ্ছে। যাতে করে তারা আর কষ্ট করে পায়ে হেঁটে অতিরিক্ত গাড়ি ভাড়া দিয়ে স্কুলে যেতে না হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন, ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার রেখা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর পাবনা সদর উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক হিরোক হোসেন, পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকিসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এআরএস

শেয়ার

পাঠকের মতামত

আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প

বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান একটি বহুল আলোচিত অধ্যায়। দীর্ঘদিনের রাজনৈতিক টানাপোড়েন, ...

বন্যা দূর্গতের সহযোগীতায় মিরসরাইয়ের স্বেচ্ছাসেবী সংগঠন শান্তিনীড়

দক্ষিণ চট্টগ্রামে বন্যা দূর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে মিরসরাইয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন শান্তিনীড়। শান্তিনীড়ের উদ্যোগে উত্তরণ ...

ভোলা চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি নিয়াজ, সম্পাদক কামাল

ভোলার ঐতিহ্যবাহী চরফ্যাশন প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে জুলফিকার মাহমুদ ...