
পার্বত্য চট্টগ্রাম (খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান) এর সাধারণ কৃষক ও জুমচাষিদের সহজে ব্যাংক হিসাব খোলা এবং প্রণোদনা সুবিধার আওতায় কৃষি ঋণের পাশাপাশি ডাল ও মসলা চাষে ঋণ দিতে বিশেষ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, পার্বত্য চট্টগ্রাম (খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান) অঞ্চলের মানুষের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন সুবিধার আওতায় সাধারণ কৃষকদের অনুকূলে কৃষিঋণ বিতরণ কার্যক্রম জোরদার করা একান্ত প্রয়োজন। তাই উল্লেখিত এলাকায় ১০ টাকায় ব্যাংক হিসাব খোলার সহজ প্রক্রিয়া চালুর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হলো। তবে এক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তার প্রতিস্বাক্ষর পূর্বক এই হিসাব খুলতে হবে। বাগান তৈরিতে উৎসাহীদের জন্য স্বল্প সুদে বিশেষ ঋণ প্রদানের কর্মসূচি গ্রহণ এবং জুমচাষিদের অগ্রাধিকার দিয়ে আদা, হলুদ, মরিচ, গোলমরিচ ও তেজপাতা চাষের জন্য ৪ শতাংশ সুদে কৃষি ঋণ প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই ঋণ পাওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকার চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা প্রতিস্বাক্ষরের প্রয়োজন হবে। পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি রাঙ্গামাটি ও বান্দরবান এলাকায় কৃষিঋণ বিতরণের ক্ষেত্রে নিজ নিজ ব্যাংক থেকে সংশ্লিষ্ট শাখা গুলোকে বিশেষ নির্দেশনা জারির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
প্রসঙ্গত, করোনার সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত সাধারণ ছুটির মধ্যে গত ১২ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দেন, বাংলাদেশ ব্যাংক কৃষি খাতের জন্য পাঁচ হাজার কোটি টাকার একটি স্কিম বা তহবিল গঠন করবে। এরপর কেন্দ্রীয় ব্যাংক তহবিলটি গঠন করে।
এ ছাড়া কেন্দ্রীয় ব্যাংক ধান, গম, আলু, ভুট্টাসহ সব ধরনের শস্য ও ফসল উৎপাদনে ঋণের সুদহারও ৪ শতাংশ নির্ধারণ করে দেয়। ওই সময় কেন্দ্রীয় ব্যাংক জানায়, ২০২১ সালের জুন পর্যন্ত কৃষক পর্যায়ে সব ধরনের ঋণের সুদহার হবে ৪ শতাংশ। আগে কৃষিঋণের সাধারণ সুদহার ছিল ৯ শতাংশ, এখন সেখানে ৫ শতাংশ ভর্তুকি দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। ফলে কৃষকের সুদ কমে হয় ৪ শতাংশ।
সূত্র জানায়, কৃষিঋণ বিতরণে ব্যাংকগুলোর অনীহার কারণেই বিশেষ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
- ১বাগেরহাটে একই পরিবারের তিনজনের গলিত মরদেহ উদ্ধার
- ২৫ আগস্ট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: ডিবিপ্রধান
- ৩বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে
- ৪শাপলা চত্বর হত্যাকাণ্ড ও কাউন্সিলর একরাম হত্যার বিচার শুরু হয়েছে
- ৫সাতক্ষীরার ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ড, নিরাপদে সরানো হলো রোগীদের
- ৬প্রাণিজ ও কৃষিপণ্যের বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী মালয়েশিয়া
- ৭বাংলাদেশে খাদ্য, এআই ও জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব
- ৮ফার্মগেটে ‘রক্তঝরা জুলাই জাগরণ’ সভায় যোগ দিলেন তারেক রহমান
- ৯সরিষাবাড়ীতে নিরপরাধ কিশোরকে মারধর করে চোর বানিয়ে ভিডিও প্রচার
- ১০রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে দুদকে তলব
- ১চাঁদপুরে জুলাই আন্দোলনের মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট
- ২অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: বিদ্যুৎ বিভাগ
- ৩প্রধানমন্ত্রী ভারত যাবেন কিনা সময়ই বলে দেবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৪বেইলি ব্রিজ ধস, মতলব-দাউদকান্দি সড়ক যোগাযোগ বন্ধ
- ৫নবীনগরে দেড়শ বিঘায় নতুন সম্ভাবনার আউশ আবাদ
- ৬চাঁদপুর ট্রাফিক পুলিশের রেকর্ড পরিমাণ মামলা ও জরিমানা আদায়
- ৭রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৮বাংলা কিউআরের প্রসারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ক্যাম্পেইন উদ্বোধন
- ৯গুমের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ
- ১০জুলাইয়ে রপ্তানি আয় কমে ৪.৭২ বিলিয়ন ডলার





পাঠকের মতামত