
কথাগুলো ওয়াগনার রিবেইরোর। না, কোনো ফেলনা মানুষ নন! তিনি নেইমারের সাবেক এজেন্ট। তার কথাকে যারা অবিশ্বাস্য ভেবে উড়িয়ে দেবেন, তাদের উদ্দেশ্যে করেই যেন রিবেইরো বললেন-ঠাট্টা করছি না!
মেসি, রোনালদো, নেইমার এক ক্লাবে। এ কি স্বপ্নেও সম্ভব নাকি? রিবেইরো মনে করেন, স্বপ্নকে সত্য করার আর্থিক সামর্থ্য আছে পিএসজির মত ক্লাবের। মালিক যে কাতারের স্পোর্টস ইনভেস্টমেন্ট গ্রুপের চেয়ারম্যান ধনকুবের নাসের আল খেলাইফি!
বার্সেলোনায় সেই সুখের দিন আর নেই লিওনেল মেসির। আর্জেন্টাইন খুদেরাজের দলবদলের গুঞ্জন এখন ইতিহাসের সবচেয়ে জোরালো অবস্থানে।
জুভেন্টাসে ক্রিশ্চিয়ানো রোনালদো ভালোই ছিলেন। কিন্তু নতুন কোচ আন্দ্রে পিরলো যোগ দেয়ার পর পর্তুগিজ যুবরাজও নতুন ঠিকানার খোঁজে। জুভরাও দামি রোনালদোকে বিক্রি করে কিছু কামাতে চায়।
এদিকে যার দলবদল প্রায় অবশ্যম্ভাবী হয়ে পড়েছিল, সেই নেইমার এখন পিএসজিতেই সবচেয়ে সুখী। প্রথমবারের মত দলটি চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে, নেইমারকে তারা কেন ছাড়বে?
নেইমারের সাবেক এজেন্ট রিবেইরো মনে করেন, এমন পরিস্থিতিতে ব্রাজিলিয়ান সুপারস্টারের পিএসজি ছাড়ার প্রশ্নই ওঠে না। বরং দলবদলের চিন্তায় থাকা মেসি-রোনালদোর নতুন ঘর হতে পারে এই পিএসজিই। আর পিএসজির মত ক্লাব চাইলে সেটি মোটেই অসম্ভব নয়।
ব্রাজিলিয়ান ক্রীড়া সাময়িকী ‘প্লাকার’কে রিবেইরো বলেন, ‘নেইমার সুখেই আছে। আমার মনে হয় পিএসজিতে সে অন্তত আরও দুই বছর থাকবে। এখন কোনো সন্দেহ না রেখেই বলতে পারি, নেইমারের বার্সেলোনায় ফেরার চেয়ে মেসির পিএসজিতে যোগ দেওয়া সহজ। মেসি এবং রোনালদো? ঠাট্টা করছি না, পিএসজি মালিকের অর্থনৈতিক শক্তিকে আপনি হেলাফেলা করতে পারবেন না।’
একটা সময় পিএসজি ছাড়তে চেয়েছিলেন নেইমার। বার্সেলোনা তাকে অনেকভাবেই কিনতে চেয়েছে। এমনকি রিয়াল মাদ্রিদে যাওয়ার গুঞ্জনও উঠেছিল। তবে এখন সময় বদলে গেছে বলেই মনে করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সাবেক এজেন্ট।
রিবেইরো বলেন, ‘একটা সময় ছিল যখন চোটের কারণে সে কষ্টে থাকত। তখন সে চেয়েছিল বার্সেলোনায় ফিরতে বা রিয়াল মাদ্রিদে যেতে। কিন্তু এখন নয়। তাকে দেখলেই বুঝতে পারবেন সে পিএসজিতে কত সুখে আছে।’
- ১বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে এআইর ব্যবহার সম্ভাবনাময়
- ২সমাজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ বাড়াতে হবে : ইউজিসি চেয়ারম্যান
- ৩অন্য দল করায় ১৭ বছরে অনেকের চাকরি-প্রোমোশন হয়নি: রিজভী
- ৪ডেঙ্গুতে আরও ১ মৃত্যু, নতুন ভর্তি রোগী ২৪২
- ৫আগামী মাসে আসছে ‘প্রবাসী কার্ড’, মিলবে ১০ বিশেষ সুবিধা
- ৬গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির
- ৭৫ মাসে সব মন্ত্রণালয়েই সফলতা এসেছে: মাহদী আমিন
- ৮৩১ দফা ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব
- ৯স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ১কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ২আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ৩ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ৪কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৫হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৬আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৭মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৮চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ৯বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১০প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে





পাঠকের মতামত