প্রকাশিত: জুন ১৩, ২০২৪ ১০:৪৫ পিএম , আপডেট: জুন ১৩, ২০২৪ ১০:৪৬ পিএম

দেশের পুঁজিবাজারে আসতে যাচ্ছে বেসরকারি খাতের লাইফ বীমা কোম্পানি জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এরইমধ্যে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)’র কাছে এ সংক্রান্ত আবেদন করেছে বীমা কোম্পানিটি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে ১৫ কোটি টাকা তুলতে চায় জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। এক্ষেত্রে কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যের ১.৫ কোটি সাধারণ শেয়ার ইস্যু করবে। এই টাকা দিয়ে কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ করবে।

২০১৩ সালের জুলাইয়ে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সকে বাংলাদেশের লাইফ বীমা খাতে ব্যবসা করার অনুমোদন দেয় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। অনুমোদনের পর একই বছরের আগস্ট থেকে ব্যবসায়িক কার্যক্রম শুরু করে জেনিথ ইসলামী লাইফ।

কোম্পানির প্রসপেক্টাস অনুসারে, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত জেনিথ ইসলামী লাইফ ২৮ কোটি ৩৪ লাখ টাকা নিট প্রিমিয়াম সংগ্রহ করেছে; যা আগের বছরে ছিল ৩০ কোটি ৩২ লাখ টাকা। ২০২৩ সালে কোম্পানিটির লাইফ ফান্ড ছিল ১৭ কোটি ৭৬ লাখ টাকা, যা এক বছর আগের তুলনায় প্রায় দ্বিগুণ।

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বিনিয়োগ পরিমাণ ক্রমান্বয়ে বেড়ে দাঁড়িয়েছে ৩২ কোটি ৭৬ লাখ টাকা, যা এক বছর আগের তুলনায় ১৬ শতাংশ বেশি। কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ২২ কোটি ৫০ লাখ টাকা।

এ বিষয়ে জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান বলেন, কয়েক বছর আগেই আমরা পুঁজিবাজারে যাওয়ার পরিকল্পনা করেছি। তবে কোভিড-১৯ এর কারণে সেই পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হয়নি। তবে এরইমধ্যে কোম্পানি আইপিও’র জন্য কমিশনের নির্ধারিত শর্তাদি পূর্ণ করেছে এবং পুঁজিবাজারে প্রবেশের মাধ্যমে সর্বোচ্চ কমপ্লায়েন্স অর্জনের জন্য প্রস্তুত।

খুব শিগগিরই পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার সকল কার্যক্রম সম্পন্ন হবে এবং এটি জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে লিমিটেডের আর্থিক অবস্থার ওপর ইতিবাচক প্রভাব ফেলবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন বীমা কোম্পানিটির মুখ্য নির্বাহী এস এম নুরুজ্জামান।

শেয়ার

পাঠকের মতামত

আইপিওতে আসছে এনপলি গ্রুপের সুনিভার্স ফুটওয়্যার

পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ পিএলসি (এনপলি) গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান সুনিভার্স ফুটওয়্যার লিমিটেড প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) ...

নির্ধারিত সময়ের আগেই সম্পন্ন “সন্ধানী এএমএল এসএলএফএল শরীয়াহ ফান্ড”-এর সাবস্ক্রিপশন

সন্ধানী অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড পরিচালিত দ্বিতীয় মিউচুয়াল ফান্ড “সন্ধানী এএমএল এসএলএফএল শরীয়াহ ফান্ড”-এর পাবলিক সাবস্ক্রিপশন ...

লংকাবাংলা কিক্সড ইনকাম ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন

বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড ‘লংকাবাংলা কিক্সড ইনকাম ফান্ড’ এর খসড়া প্রসপেক্টাস ও খসড়া প্রসপেক্টাসের সার-সংক্ষেপ  অনুমোদন ...

সন্ধানী এমএল এসএলএফএল শরীয়াহ ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন

বে-মেয়াদি  সন্ধানী এমএল এসএলএফএল শরীয়াহ মিউচুয়াল ফান্ডের খসড়া প্রসপেক্টাস ও খসড়া প্রসপেক্টাসের সার-সংক্ষেপে অনুমোদন দিয়েছে ...

বার্জার পেইন্টসের রাইট শেয়ার ছাড়ার অনুমোদন

পুঁজিবাজারের তালিকাভুক্ত বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডকে রাইট শেয়ার ছাড়ার অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ...

দুয়ার সার্ভিসেসের কিউআইও আবেদন শুরু ১৯ জানুয়ারি

পুঁজিবাজারে এসএমই প্লাটফর্ম থেকে অর্থ সংগ্রহের অনুমোদন পাওয়া দুয়ার সার্ভিসেস পিএলসির কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিউআইও) ...