আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৫ ১০:৩১ এএম

ইউক্রেন যুদ্ধ থামাতে আবারও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে হবে সেই আয়োজন।

বৃস্পতিবার (১৬ অক্টোবর) দীর্ঘ ফোনালাপের পর এমন সিদ্ধান্তে পৌঁছেছেন দুই রাষ্ট্রপ্রধান। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন ডোনাল্ড ট্রাম্প।

ধারণা করা হচ্ছে, কয়েক সপ্তাহের মধ্যেই আলোচনায় বসবেন দুই নেতা। এর আগে আগামী সপ্তাহেই প্রাথমিক বৈঠক করবেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শীর্ষ কর্মকর্তারা।

প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর পুতিনের সঙ্গে এটিই হবে ট্রাম্পের দ্বিতীয় বৈঠক। আগস্টে আলাস্কায় বৈঠকে বসেন রুশ ও মার্কিন প্রেসিডেন্ট।

শেয়ার

পাঠকের মতামত

ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহ্যাম

ব্রিটেনের বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাতের পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ ...

রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির

দিল্লির যন্তর মন্তর এখন জনসমুদ্র। রূপ নিয়েছে ক্ষোভের আগ্নেয়গিরিতে। অধিকারকর্মী সোনম ওয়াংচুক ও ককরোচ জনতা ...