প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২১ ১:৩৪ পিএম , আপডেট: নভেম্বর ১৬, ২০২১ ৩:৩৭ পিএম

বিজিএমই এসভাপতি ফারুক হাসান বলেছেন, বৈশ্বিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য প্রযুক্তির আপ-গ্রেডেশন অত্যন্ত গুরুত্বপূর্ন।

‘এআই এন্ড রোবোটিকস: গ্লোবাল ইমপ্লিকেশন অফ আর্টিফিসিয়াল ইনটেললিজেন্স” শীর্ষক ওয়েবিনারে বক্তব্য প্রদানকালে রোববার (১৪ নভেম্বর) তিনি বলেন, বর্তমান সময়ে উৎপাদনশীলতা ও মান বাড়ানোর ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি, সরঞ্জাম এবং সফটওয়্যারের ব্যবহার একটি মূখ্য ভূমিকা পালন করছে।

আলোচনায় অন্যান্য প্যানেলিষ্টদের মধ্যে ছিলেন আরিয়ান এম কবির, কো-ফাউন্ডার ও সিইও, গ্রেম্যাটার রোবোটিকস ইনকর্পোরেট; প্রফেসর ড. জেনসি ক্যাপি, হোসেই ইউনিভার্সিটি, জাপান এবং ড. প্যাট্রিক মেইয়ার, কো-ফাউন্ডার ও সিইও, উইরোবোটিকস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবোটিকস এন্ড মেকাট্রোনিকস ইঞ্জিনিয়ারীং বিভাগের প্রফেসর ড. লাফিফা জামাল সেশনটি সঞ্চালনা করেন।

ওয়েবিনারটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের বিশ্ব সম্মেলন (ডব্লিউসিআইটি ২০২১) এর অংশ হিসেবে আয়োজিত হয়। উল্লেখ্য, ১১-১৪ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত এই সম্মেলনে ৭৫টির অধিক দেশের বিশেষজ্ঞগন অংশগ্রহন করেন।

ফারুক হাসান তার বক্তব্যে বলেন, প্রযুক্তিগত উদ্ভাবন শুধুমাত্র যে শিল্পের প্রতিযোগী সক্ষমতা বাড়ানোর জন্য অপরিহার্য তা নয়, বরং ব্যবসাকে টেকসই করার জন্যও এটি অপরিহার্য।

‘পানি, জ্বালানী এবং অন্যান্য সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করতে প্রযুক্তির কোন বিকল্প নেই। সাসটেইনিবিলিটি এবং ডিজিটাইলেজেশন একটি আরেকটির সাথে যুক্ত এবং ব্যাপকভাবে একে অপরের পরিপূরক।’

বিজিএমইএ সভাপতি অভিমত প্রকাশ করেন যে অটোমেশন ও প্রযুক্তি আপ-গ্রেডেশন কর্মসংস্থান ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলবে না। কারন, একটি পোশাক তৈরি করতে যে প্রক্রিয়াগুলোর প্রয়োজন হয়, সেগুলো মেশিন দ্বারা প্রতিস্থাপন ক রা যেতে পারে না।

তিনি আরও বলেন, ‘বরং এটিকে আমরা একটি সুযোগ হিসেবে দেখছি। কারন, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যদি আমরা দক্ষতার উন্নয়ন ঘটাতে পারি, ব্যয় কমিয়ে প্রতিযোগী সক্ষমতা বাড়াতে পারে ও লীড টাইম কমাতে সক্ষম হই, তাহলে নিশ্চিতভাবেই আমাদের ব্যবসা বাড়বে, যার অর্থই হচ্ছে অধিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি’।

বিজিএমইএ সভাপতি আরও বলেন, ১আমাদের উচিত নতুন প্রজন্মের প্রযুক্তি পরিচালনার জন্য শ্রমিক-কর্মচারীদের সঠিক দক্ষতাসম্পন্ন প্রশিক্ষণ প্রদান করা। কর্মীদের দক্ষতা ঘাটতি পূরন করে ও দক্ষতার উন্নয়ন ঘটানোর মাধ্যমে চ্যালেঞ্জকে সুযোগে পরিনত করে শিল্পকে আরও এগিয়ে নিতে হবে। এতে করে শিল্প আরও প্রতিযোগী হবে এবং শিল্পে মানসম্পন্ন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।’

শেয়ার

পাঠকের মতামত

এস আলম ও সাবেক রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা

বেনামি প্রতিষ্ঠানের নামে ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম ও ...

আমির খসরুর নেতৃত্বে ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি

দেশে ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশ ও সংশ্লিষ্ট খাতগুলোর কার্যক্রম সমন্বয়ে ‘ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি’ ...

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও ...

বিশ্বব্যাংক এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি

জেনারেটিভ এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি উন্নয়নশীল দেশের তুলনায় প্রায় তিন গুণ বেশি ...