প্রকাশিত: মে ২৩, ২০২০ ১০:৩০ পিএম

পোশাক শিল্প এলাকায় শুক্রবার ও শনিবার সব তফসিলি ব্যাংক খোলা রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আগে শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ এবং রফতানি বিল ক্রয়ের জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের ‘ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপার ভিশন’ এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠিয়েছে।

এতে বলা হয়েছে, ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাক শিল্প এলাকার তফসিলি ব্যাংকের পোশাকশিল্প সংশ্লিষ্ট শাখাসমূহ ও প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতকরণপূর্বক খোলা রাখতে হবে।

শুক্রবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত লেনদেন চলবে। আর লেনদেন পরবর্তী আনুষাঙ্গিক কাজ চলবে বেলা ১টা পর্যন্ত। শনিবার ব্যাংকিং লেনদেন চলবে ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত।  লেনদেন পরবর্তী আনুষাঙ্গিক কাজ চলবে সাড়ে তিনটা পর্যন্ত।

শেয়ার

পাঠকের মতামত

আমির খসরুর নেতৃত্বে ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি

দেশে ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশ ও সংশ্লিষ্ট খাতগুলোর কার্যক্রম সমন্বয়ে ‘ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি’ ...

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...