
স্বাস্থ্যসম্মত খাবার দিয়ে দিন শুরু করতে টক দইয়ের বিকল্প নেই। পুষ্টিগুণ সমৃদ্ধ দই দিন শুরু করার জন্য খুব ভালো। দুগ্ধজাত এই খাবারটি বিভিন্ন উপায়ে খাওয়া যায়। ফলের সাথে খাওয়া যায়, আবার স্মুদি তৈরি করেও এটি খাওয়া যায়। প্রতিদিন সকালে নাশতায় দই খেলে নানা ধরনের স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায়। যেমন-
১. দই হল পুষ্টির ভাণ্ডার। এতে ক্যালসিয়াম, প্রোটিন, ভিটামিন বি ১২, বি ২, পটাসিয়াম, ম্যাগনেসিয়ামের মতো প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে। এই পুষ্টিগুলি সামগ্রিক স্বাস্থ্য ভালো রাখতে ভূমিকা রাখে।
২. প্রোবায়োটিক সমৃদ্ধ দই দিয়ে দিন শুরু করলে হজম প্রক্রিয়ায় ভারসাম্য রাখতে এবং অন্ত্রের স্বাস্থ্য বজায় রাখতে সহায়তা করতে পারে৷ যারা পেট ফোলা বা ডায়রিয়ার সমস্যায় ভুগছেন তারা সকালে দই খেতে পারেন।
৩. যারা ওজন নিয়ন্ত্রণ করতে চান তাদের জন্য টক দই একটি দুর্দান্ত বিকল্প। এতে উপস্থিত উচ্চ প্রোটিন উপাদান দীর্ঘ সময়ের জন্য পেট ভরা অনুভূত হতে সাহায্য করে। যার ফলে অতিরিক্ত খাবার খাওয়ার ইচ্ছা কমে যায়। এভাবে দই ওজন নিয়ন্ত্রণে ভূমিকা রাখে।
৪. টক দই রোগ সৃষ্টিকারী জীবাণুর বিরুদ্ধে লড়াই করে। সেই সঙ্গে অন্ত্র সুরক্ষিত রাখে। দইয়ে থাকা বিভিন্ন খনিজ যেমন ম্যাগনেসিয়াম, জিঙ্ক এবং সেলেনিয়ামের কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।
৫. মজবুত হাড় গঠনে টক দই খুবই উপকারী। এক কাপ দইয়ে ২৭৫ মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে। প্রতিদিন সকালে এক কাপ দই খেলে তা হাড় মজবুত রাখতে ভূমিকা রাখে। এটি শুধু হাড়কে মজবুত করে না, হাড়ের ঘনত্ব বজায় রাখতেও সাহায্য করে।
সকালের সময়টা খুব ব্যস্ততা থাকে। অফিস থেকে বের হয়ে যদি কিছু পুষ্টিকর খাবার খেতে চান, তাহলেও দই খাওয়া ভালো বিকল্প হতে পারে। এটা রান্না করার দরকার নেই। শুধু একটি পাত্রে এটি বের করে নিন। এরপর এতে আপনার প্রিয় টপিং যোগ করে খুব দ্রুত স্বাস্থ্যকর এবং সুস্বাদু রেসিপি তৈরি করতে পারেন।
- ১ঝুঁকিতে চাঁদপুর মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প
- ২১২শ ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ বনবিভাগের বিরুদ্ধে
- ৩লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
- ৪সাতক্ষীরায় বিলে মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
- ৫সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
- ৬সূচকের মিশ্রাবস্থায় কমলো লেনদেন
- ৭পিপলস ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৬ জুলাই
- ৮পরিবর্তনকে অর্থবহ করতে না পারলে গণতন্ত্র বিপন্ন হবে: দুদু
- ৯আইডিএলসি ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ১০গাছের চারা রোপনের সরকারি নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি, দেওয়ালে লেখা জয় বাংলা
- ১নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ২বাণিজ্য সক্ষমতা বাড়াতে ৫ বছর মেয়াদি নতুন কর্মপরিকল্পনা
- ৩জুলাইয়ের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স
- ৪রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে সরকারি চাকরিজীবীদের কাজ করতে হবে
- ৫চাঁদপুরে এক কালভার্ট বদলে দেবে ৮ গ্রামের মানুষের জীবন
- ৬মে মাসে ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় ধাক্কা
- ৭নুহাশ পল্লীতে হুমায়ুনের ১৪তম মৃত্যু দিবসে নানা কর্মসূচি পালন
- ৮টাঙ্গাইলে আদিবাসী যুবকের মরদেহ উদ্ধার
- ৯সাতক্ষীরা সীমান্তে প্রায় পঁচিশ লক্ষ টাকার চোরাচালান পণ্য জব্দ
- ১০চট্টগ্রামে ইন্টারনেট অফিসে হামলা: মূল সংগঠক মাইকেলসহ গ্রেফতার ৯





পাঠকের মতামত