
প্রসাসীদের স্বপ্নের এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) প্রত্যন্ত অঞ্চলের কটেজ, অতিক্ষুদ্র ও ক্ষুদ্রশিল্প ও কৃষি খাতকে অগ্রাধিকার দিয়ে সেবা প্রদান করছে। প্রত্যন্ত অঞ্চলে সেবা পৌছাতে প্রথাগত শাখানির্ভর ব্যাংকিং ধারণা থেকে বের হয়ে প্রযুক্তিনির্ভর উপশাখা সেবা চালু করেছে। ব্যাংকিটর মূল লক্ষ্য অফলাইন থেকে সম্পুর্ণ ডিজিটাইলজড অনলাইন সেবা চালু। এতে ব্যাংকের কর্পোরেট সুশাসন ও কমপ্লায়েন্স নিশ্চিত করা সহজ হবে বলে জানান ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমাল।
পারভেজ তমাল বলেন, প্রবাসীদের স্বপ্নের ব্যাংক এনআরবিসি। ব্যাংকটির মূল লক্ষ মানুষের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়েসেবা প্রদান করা। ইতোমধ্যে সারাদেশে ৩৬৭ টি উপশাখা চালু করা হয়েছে, যার ৯০ শতাংশ গ্রামে অবস্থিত। গরীব মানুষের সহযোগিতায় ক্ষুদ্র ঋণদেওযা হচ্ছে। ব্যাংকিং সেবা প্রদানের পাশাপাশি বিআরটিএ লাইসেন্স, ইটিআইএন, অনলাইন জমি রেজিষ্ট্রেশন অর্থ আদায় কার্যক্রমে চতুর্থ প্রজম্মের এনআরবিসি ব্যাংক বছরে প্রায় ৭৪ লাখ মানুষকে সেবা প্রদান করছে। এছাড়া বিদেশি বাণিজ্যকে উৎসাহিত করতে আজ অফশোর ব্যাংকিং ইউনিট উদ্ধোধন করা হয়েছে।
তিনি বলেন, ব্যাংকটিকে আইটি নির্ভর করে গড়ে তোলা হচ্ছে। এতে ইকেওয়াইসিসহ, ঋণ প্রক্রিয়া অনেক সহজ হয়েছে। আমরা রিয়েল টাইমসেবা দিয়ে যাচ্ছি এবং আগামীতে আরও সহজ করতে প্রতিশ্রুত বদ্ধ। অফলাইন থেকে ব্যাংকিং সেবা অনলাইনে নেওয়া হচ্ছে। এতে ব্যাংকে কর্পোরেট সুশাসন ও কমপ্লায়েন্স পরিপালন সহজ হবে। আমাদের প্রধান কাজ জনগণের আমানতের সুরক্ষ, স্বচ্ছ বিনিয়োগ এবং বিনিয়োগ থেকে আয় করে তা আমানতকারীদের মুনাফা হিসেবে প্রদান করা। এটির জন্য সবপর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিত করা হয়েছে।
পারভেজ তমাল আরও বলেন, দীর্ঘ এক যুগ পর প্রথমকোন ব্যাংক পুজিবাজারে আসতে যাচ্ছি। আমরা বিনিয়োগকারীদের ১০ টাকা মূল্যমানে শেয়ার দিচ্ছি। কিন্তু বাস্তবে প্রতিটি শেয়ারের বাজার মূল্য হবে প্রায় ১৫-১৬ টাকা। ফলে পুঁজিবাজারেও আমরা সফল হব। চতুর্থ প্রজন্মের অন্যান্য ব্যাংকও চাইলে এভাবে পুঁজিবাজারে আসতে পারে।
ব্যাংকটির চেয়ারম্যান আরও বলেন, ‘আমাদের ব্যাংকের উদ্দেশ্য ছিল প্রবাসীদের অর্থ দেশের বিনিয়োগে নিয়ে আসা ও রেমিট্যান্স বাড়ানো। কিন্তু আমাদের ব্যাংকের লাইসেন্স দেশের অন্যান্য তফসিলি ব্যাংকের মতো। ফলে প্রবাসীদের কাঙ্ক্ষিত সেবা দেয়ার ক্ষেত্রে আমরা বাধার মুখে পড়ছি। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা চলছে।
অনুষ্ঠানে ব্যাংকের এমডি মো. মুখতার হোসেন বলেন, করোনাকালে আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি। সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজ ভালোভাবে বাস্তবায়ন করা হচ্ছে। এছাড়া ব্যাংক নিজস্ব উদ্যোগেও ঋণ দিচ্ছে। করোনাকালে ২০২০ সালে অনেক কঠিন ছিল। তবে আগামী বছর কেমন হবে তা নিয়ে নানা প্রশ্ন রয়েছে। ব্যাংকেরখেলাপি ঋন বাড়তে পারে। তবে পরিকল্পিত ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এনআরবিসি ব্যাংক তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে। আমরা সতর্কতামূলক নানা পদক্ষেপ নিয়েছি।
পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এএম সাইদুর রহমান, উদ্যোক্তা মোহাম্মদ আলী চৌধুরী, অতিরিক্তি ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. তালহা, আন্তর্জাতিক বিভাগের প্রধান কবীর আহমেদ ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার হারুনুর রশিদসহ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বলা হয়, চতুর্থ প্রজন্মের এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংক সমাজের পিছিয়ে পড়া মানুষদের ঋণ দিচ্ছে। বেসরকারি ঋণদানকারী সংস্থা এনজিওর মাধ্যমে এই ঋণদেওয়া হচ্ছে। এছাড়া মানুষের সেবা প্রদানকে অগ্রাধিকার দিয়ে বিভিন্ন ক্ষেত্রে বুথ ও উপশাখা স্থাপন করছে ব্যাংকটি। ইতোমধ্যেদেশের ৫৫০টি পয়েন্টে এনআরবিসি ব্যাংক কার্যক্রম চালাচ্ছে। এছাড়া গত তিন বছরে ব্যাংকটি আমানত সংগ্রহ, ঋণ বিতরণসহ আর্থিক সূচকগুলোতে ব্যাপক উন্নতি সাধন করেছে। উল্লেখ্য, গত ২০১৭ সালের ১০ ডিসেম্বর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
- ১তথ্য বিকৃতের মাধ্যমে ট্রল করে শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে: শিক্ষামন্ত্রী
- ২মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৩বাণিজ্য-বিনিয়োগ-প্রযুক্তিতে সহযোগিতা বাড়াতে আগ্রহী চীন: মির্জা ফখরুল
- ৪শুধু রাজনৈতিক বিশ্বাসের কারণে অনেককে হয়রানি করা হয়েছে
- ৫আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৬কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ৭নবীনগরে ২৫ উপকারভোগীর মধ্যে বিনামূল্যে ছাগল বিতরণ
- ৮দেশে এখনো কার্যকর বন্ড বাজার গড়ে ওঠেনি: বিএসইসি চেয়ারম্যান
- ৯হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ১০ভাঙা বেড়িবাঁধ সংস্কার ও টেকসই বাঁধ নির্মাণের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর
- ১চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ২এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৩বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে : কৃষিমন্ত্রী
- ৪কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৫কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ৬দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৭শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল
- ৮কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৯আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ১০ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা





পাঠকের মতামত