
চাঁদপুরের হাইমচর উপজেলায় প্রথমবারের মতো গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ করে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন স্থানীয় কৃষকরা।
দেশের পেঁয়াজ উৎপাদন বৃদ্ধি এবং আমদানিনির্ভরতা কমানোর লক্ষ্যে উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে এই প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে গ্রীষ্মকালীন পেঁয়াজের চাষ শুরু হয়েছে। পেঁয়াজ একটি উচ্চমূল্যের অর্থকরী ফসল হওয়ায় এবং প্রথমবারেই ভাল সম্ভাবনার ইঙ্গিত মেলায় স্থানীয় কৃষকদের মাঝে এটি চাষে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, ‘কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প’-এর আওতায় এই গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ সম্প্রসারণে প্রদর্শনী বাস্তবায়ন করা হচ্ছে। চলতি মৌসুমে উপজেলার প্রায় ৩ হেক্টর জমিতে উচ্চ ফলনশীল ‘নাসেক রেড এন-৫৩’ জাতের গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ করা হয়েছে।
প্রকল্পের আওতায় কৃষকদের বিনামূল্যে বীজ, সারসহ বিভিন্ন উপকরণ সহায়তা এবং নিবিড় কারিগরি তত্ত্বাবধান প্রদান করছে স্থানীয় কৃষি বিভাগ।
স্থানীয় কৃষকরা জানান, আগে তারা শুধু শীতকালেই পেঁয়াজ চাষের কথা ভাবতেন। কিন্তু কৃষি বিভাগের উৎসাহ ও সহায়তায় এবার গরমের দিনেও পেঁয়াজ চাষ করছেন। ফলন ও বাজারমূল্য ভালো পাওয়া গেলে আগামী মৌসুমে আরও বেশি জমিতে এই পেঁয়াজের আবাদ করবেন বলে জানান তারা। তবে এই ধারা বজায় রাখতে আগামীতেও সরকারি সহযোগিতা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন কৃষকরা।
হাইমচর উপজেলা কৃষি অফিসার মো: শাকিল খন্দকার জানান, আমরা কৃষকদের শুধু বীজ বা সার দিয়েই দায়িত্ব শেষ করিনি; তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং নিয়মিত কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট উপ-সহকারী কৃষি অফিসারগণ সার্বক্ষণিকভাবে মাঠ পর্যায়ে কৃষকদের পাশে থেকে পরামর্শ দিচ্ছেন। হাইমচরের মাটি পেঁয়াজ চাষের জন্য অত্যন্ত সম্ভাবনাময়। আশা করছি, আগামীতে এই উপজেলায় গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ আরও জনপ্রিয় হয়ে উঠবে এবং আরও বহু কৃষক এতে উদ্বুদ্ধ হবেন।
টিআর
- ১মেঘনা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা শুরু
- ২কানাডা থেকে ৪০ হাজার টন এমওপি সার কিনবে সরকার
- ৩চাঁদপুরে ভরণ-পোষণ দাবি করায় মা’কে হত্যাচেষ্টা
- ৪স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে
- ৫স্থানীয় সরকার নির্বাচনের তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে
- ৬বন্যাকবলিত ৪,৫০০ পরিবারের পাশে ব্র্যাক ব্যাংক
- ৭সুন্দরবনে ৩০ কেজি হরিণের মাংস জব্দ, আটক ১
- ৮মরণনেশা ক্যাসিনো আসক্তিতে এক তরুণের মৃত্যু
- ৯সৌদির বিরুদ্ধে হুথিদের নৌ অবরোধ ঘোষণার নিন্দা জানাল বাংলাদেশ
- ১০সুন্দরবনের ৮ হাজার ২৭১ জেলে পরিবারের জন্য ভিজিএফ চাল বরাদ্দ
- ১চলতি অর্থবছরে ৫০ আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ
- ২এক মাসে ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়েছে ৫০ হাজার কোটি
- ৩নতুন বিনিয়োগ সৃষ্টি ও ব্যবসার সম্প্রসারণে কাজ করছে সরকার
- ৪একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৫সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে
- ৬ভরা মৌসুমে চাঁদপুরে মাছঘাটে প্রচুর পাঙ্গাস আমদানি
- ৭সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
- ৮কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ৯এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ১০নামজারিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হলে শাস্তি: আব্দুল মান্নান





পাঠকের মতামত