
কর্পোরেট গ্রাহকদের জন্য অমনি ডিজিটাল চ্যানেল ‘প্রাইমপে’ তে আরও সুবিধা নিয়ে এসেছে প্রাইম ব্যাংক। এর ফলে গ্রাহকদের জন্য তহবিল স্থানান্তর আরও সহজ, স্বাচ্ছন্দ্যময় ও নিরাপদ হবে।
বিইএফটিএন ডিরেক্ট ডেবিট ইন্সট্রাকসন ও ফান্ড ট্রান্সফার পুল এর সাহায্যে কর্পোরেট গ্রাহকবৃন্দ তাদের কালেকশন ও রিসিভ্যাবেলসে আরও কার্যকরভাবে নজরদারি করতে পারবে। এর ফলে নিয়মিত ও নির্দিষ্ট বিরতিতে প্রাপ্য অর্থের ব্যবস্থাপনা আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে। “প্রাইমপে”-তে দৃঢ় ও সমৃদ্ধ এমআইএস ইঞ্জিন রয়েছে, যা ব্যাংকের গ্রাহকদের লেনদেন সম্পর্কিত সকল ধরনের রিপোর্ট ও প্রতিবেদন প্রদান করবে।
এছাড়াও গ্রাহকরা ‘প্রাইমপে’ থেকে সরাসরি ‘রকেট’ ওয়ালটে তহবিল স্থানান্তর করতে পারবেন। ‘রকেট’-এ তহবিল স্থানান্তর প্রমাণ করে যে, পেমেন্টের সুবিধা আরও বিস্তৃত করতে প্রাইম ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ। গ্রাহকরা ‘রকেট’-এ একক বা একাধিক লেনদেনের সুবিধা পাবেন। যেকোন সময় যেকোন জায়গা থেকে ‘প্রাইমপে’ ব্যবহারের সুবিধা পাওয়া যাবে এবং পরবর্তীতে যাচাইয়ের জন্য লেনদেনের পুরো বিবরণী পাওয়া যাবে।
এ সুবিধা সম্পর্কে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও রশীদ বলেন, “নতুন এ সেবার ফলে ‘প্রাইমপে’ এর মাধ্যমে গ্রাহকরা অনেকগুলো প্ল্যাটফর্মে কালেকশন ও লেনদেন করার সুবিধা পাবেন। আমরা মনে করি, এই বিশেষায়িত সেবার ফলে গ্রাহকরা আরও স্বাচ্ছন্দ্যের সাথে ব্যবসা পরিচালনা করতে পারবেন। তাদের বর্তমান সময়ের চাহিদা পূরণের লক্ষ্যে আমরা ‘প্রাইমপে’ -তে প্রতিনিয়ত নতুন নতুন সুবিধা যুক্ত করে সেবা পরিধি বৃদ্ধি করবো।”
- ১রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ
- ২দিনাজপুরে যমুনা ব্যাংকের নোট ম্যানেজমেন্ট বিষয়ক কর্মশালা
- ৩গুরুতর অসুস্থ বাইডেন
- ৪জমিতে সেচ বন্ধ, ভোগান্তিতে শতাধিক কৃষক
- ৫মেসির বাবাকে গোল উৎসর্গ করে শ্রদ্ধা জানালেন ডি পল
- ৬বিএসএফ কর্তৃক ৩ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি
- ৭বগুড়ায় উড়ালসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, বাবা-ছেলেসহ নিহত ৩
- ৮খুলনায় ইয়াবাসহ গ্রেপ্তার ৪
- ৯ব্যাংকিং খাতে সুশাসনের মূল বাধা রাজনৈতিক পর্ষদ
- ১০রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ
- ১সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ২আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৩সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ৪চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৫সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ৬কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ৭চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি: বাণিজ্যমন্ত্রী
- ৮সাতক্ষীরায় বর্ষা মৌসুমে পাট পঁচানোর ধুম
- ৯ইসলামী ব্যাংকের উদ্যোগে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা
- ১০জনগণের অধিকার নিশ্চিত হলেই জুলাই শেষ হবে : বিরোধীদলীয় নেতা





পাঠকের মতামত