
প্লাস্টিক খাতের কোম্পানির করপোরেট কর হার সাড়ে ৩২ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করাসহ রফতানি খাতের সমহার উৎসে কর দশমিক ২৫ শতাংশ করার দাবি জানিয়েছে বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রফতানিকারক অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ)।
সোমবার (০৭ জুন) ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির সভাপতি সামিম আহমেদ।
তিনি বলেন, ‘কোভিড মহামারি মোকাবিলায় প্লাস্টিক সেক্টর নিরলসভাবে কাজ করেছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ফেসমাস্ক, ফেস সিল্ড, গগলস, হ্যান্ড গ্লাভস, স্যানিটাইজার, পিপিই, জীবাণুনাশক ওষুধের বোতল, বিভিন্ন ওষুধের প্যাকেজিংয়ের জন্য প্লাস্টিক ব্যাপকভাবে প্রয়োজন হয়। আমাদের শিল্পগুলো দিনরাত উৎপাদন করে সরকারের বিভিন্ন হাসপাতালগুলোতে সাপ্লাই চেইন ঠিক রাখছে।’
বিপিজিএমইএ সভাপতি বলেন, ‘বর্তমানে সারাদেশে প্লাস্টিকের প্রায় ৫ হাজার ৩০টির বেশি ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। অভ্যন্তরীণভাবে বর্তমানে প্রায় ৩৫ হাজার কোটি টাকার রাজস্ব দিয়ে থাকে। রফতানি হয় প্রায় ১ বিলিয়ন ডলারের মতো। প্লাস্টিক সেক্টরে ইতোমধ্যে প্রায় ১২ লাখ লোকের কর্মসংস্থান হয়েছে।’
এ সময় ২০২১-২২ অর্থবছরের বাজেটে প্লাস্টিক খাতের জন্য বেশি কিছু দাবি তুলে ধরেন সামিম আহমেদ। তিনি বলেন, ‘রফতানি খাতে উৎসে কর এবং করপোরেট কর হার খাত ভেদে বিভিন্ন হারে ধার্য করা আছে। সকল রফতানি খাতে সমহারে উৎসে কর দশমিক ২৫ শতাংশ এবং করপোরেট কর হার সমতায়ন করে ৩২ দশমিক ৫০ শতাংশের পরিবর্তে ১০ শতাংশ ধার্য করার প্রস্তাব করছি। এতে রফতানি বাণিজ্যে আগ্রগতি হবে। নতুন বিনিয়োগ ও কর্মংস্থান বৃদ্ধি পাবে।’
এ সময় দেশীয় উৎপাদিত প্লাস্টিক খেলনা সামগ্রীর ওপর আরোপ করা ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করার দাবি জানান বিপিজিএমইএ সভাপতি। তিনি বলেন, ‘খেলনা শিশুদের মস্তিষ্ক বিকাশে সহায়তা করে। তাই শিশুদের কথা চিন্তা করে হলেও খেলানার ওপর আরোপ করা ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করে নেয়া উচিত।’
- ১রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী
- ২হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে
- ৩সড়ক-বাড়িতে দূষিত পানি, স্বাস্থ্যঝুঁকিতে সরিষাবাড়ীবাসী
- ৪গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার
- ৫বাংলা কিউআর ব্যবহারে চাঁদাবাজি ও জাল নোটের ঝুঁকি কমবে : গভর্নর
- ৬সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা
- ৭৪২ কৃতী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল মোড়লগঞ্জ মডেল একাডেমি
- ৮ইরানের শর্ত পুরোপুরি মানলেই খুলবে হরমুজ প্রণালি: আইআরজিসি
- ৯অসহায় মায়ের ৫০০ টাকার ভাড়ার জন্য চুল বিক্রি, তবু জোটেনি ঘর
- ১০দেশে বিনিয়োগ করতে চায় গুগল-মেটা-টিকটক: আইসিটি মন্ত্রী
- ১সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ২সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ৩আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৪চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৫অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- ৬সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ৭কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ৮আমরা বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী
- ৯ভরিতে ফের ৪৩৭৪ টাকা বাড়লো সোনার দাম
- ১০চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি: বাণিজ্যমন্ত্রী





পাঠকের মতামত