
করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থেকে খেলা শুরু হওয়ার পর জুয়াড়িরা যেন আরও সক্রিয় হয়ে উঠেছে। ম্যাচ ফিক্সিংয়ের চেষ্টা থামছেই না। এবার ফিক্সিংয়ের কালো ছায়া পড়লো চলতি ফরাসি ওপেন টেনিস টুর্নামেন্টেও।
ফরাসি ওপেন টেনিস ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, মেয়েদের ডাবল ম্যাচে ফিক্সিংয়ের অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছেন তারা। যা নিয়ে চলছে গোটা টেনিস দুনিয়ায় তোলপাড়।
গত ৩০ সেপ্টেম্বর রোমানিয়ান জুটি আন্দ্রে মিতু ও প্যাট্রিসিয়া মারি এবং রাশিয়ান ইয়ান সিজিকোভা ও আমেরিকান ম্যাডিনসন ব্রেঙ্গেলের মধ্যকার ম্যাচে দুর্নীতির অভিযোগ উঠেছে। ইতিমধ্যে তদন্তকারীরা সেই ম্যাচের ভিডিও ফুটেজ ফেডারেশনের কাছে চেয়ে পাঠিয়েছেন।
ফিক্সিংয়ের অভিযোগ ওঠা ওই ম্যাচটি জেতে রোমানিয়ান জুটি। পরে টুর্নামেন্টের তৃতীয় রাউন্ড থেকে বাদ পড়ে তারা। গত ১ অক্টোবর থেকে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।
টেনিসে দুর্নীতির বিষয়গুলো তদন্তের জন্য ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয় দ্য টেনিস ইন্টেগ্রিটি ইউনিট (টিআইইউ)। কঠিন অপরাধের জন্য এই সংস্থা আজীবন নিষেধাজ্ঞা দেয়ারও ক্ষমতা রাখে।
টিআইইউ জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চের মধ্যে তারা ৩৮টি ম্যাচ নিয়ে জুয়ার সতর্কবার্তা পেয়েছেন। গত বছর একই সময়ে যা ছিল ২১টি ম্যাচ। অর্থাৎ এ বছর ফিক্সিং চেষ্টার প্রবণতা বেড়েছে।
- ১মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ২ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৩স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম
- ৪পোশাকশিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতা দেবে সরকার: প্রধানমন্ত্রী
- ৫পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৬বন্যাকবলিত ৩ হাজার ৫০ পরিবারকে ত্রাণ দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ৭সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা
- ৮‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ৯মেঘনা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা শুরু
- ১০UCB Price Sensitive Information
- ১এক মাসে ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়েছে ৫০ হাজার কোটি
- ২ভরা মৌসুমে চাঁদপুরে মাছঘাটে প্রচুর পাঙ্গাস আমদানি
- ৩একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৪এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৫মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৬শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ
- ৭সবার জন্য চালু হচ্ছে ‘ন্যাশনাল হেলথ কার্ড’: আইসিটিমন্ত্রী
- ৮আস্থাহীন পুঁজিবাজারে আস্থা ফেরাতে পারবে কি নতুন কমিশন?
- ৯অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ১০স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে





পাঠকের মতামত