প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৪ ৪:০৮ পিএম

মিরাজুল ইসলামের দুর্দান্ত ফ্রি-কিকে করা গোলে নেপালের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে বাংলাদেশ।বুধবার (২৮ আগস্ট) নেপালের কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালের মুখোমুখি হয়েছে লাল সবুজের প্রতিনিধিরা।

প্রথমার্ধে স্বাগতিক নেপাল প্রাধান্য নিয়ে খেললেও ফরোয়ার্ডদের ব্যর্থতা ও বাংলাদেশ গোলরক্ষকের দৃঢ়তায় লিড নিতে পারেনি।

বিরতির বাঁশির কিছু সময় আগে বক্সের বাইরে ফ্রি-কিক পায় বাংলাদেশ। মিরাজুল ইসলাম বল নিয়ে ঢোকার সময় তাকে ফেলা দেওয়া হয়েছিল। মিরাজুলের নেওয়া দুর্দান্ত ফ্রি-কিক পোস্টে লেগে জড়িয়ে যায় নেপালের জালে।

বাংলাদেশ একাদশ:
মোহাম্মদ আসিফ, আশরাফুল হক আসিফ, শাকিল আহাদ তপু, আসাদুল ইসলাম সাকিব, রাব্বি হোসেন রাহুল, পিয়াশ আহমেদ নোভা, মিরাজুল ইসলাম, আসাদুল মোল্লা, রাজিব হোসেন, ইফতিয়ার হোসেন ও রুস্তম আসলাম দুখুমিয়া।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের জন্য আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজন করা হবে

বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের আন্তর্জাতিক পর্যায়ে তুলে আনতে জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক মানের একটি প্যারা ক্রীড়া টুর্নামেন্ট ...

জার্মানির নতুন প্রধান কোচ ক্লপ

জুলিয়ান নাগেলসম্যানের পদত্যাগ এবং বিশ্বকাপ ফুটবলে জার্মানির হতাশাজনক পারফরম্যান্সের পর জার্মানি জাতীয় দলের নতুন প্রধান ...