
স্প্যানিশ লা লিগার নতুন মৌসুম জয় দিয়ে শুরু করেছে বার্সেলোনা। ঘরের মাঠে নিজেদের প্রথম ম্যাচে তারা ৪-০ গোলে হারিয়েছে ভিয়ারিয়ালকে। এমন জয়ে জোড়া গোল করেছেন আনসু ফাতি। একটি গোল করেছেন লিওনেল মেসি। অপর গোলটি এসেছে আত্মঘাতী খাত থেকে।
চারটি গোলই হয়েছে প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধে কোনো গোল হয়নি।
ম্যাচের ১৫ মিনিটেই ফাতি গোল করে এগিয়ে নেন দলকে। তাকে গোলে সহায়তা করেন জর্দি আলবা। ১৯ মিনিটে পাল্টা আক্রমণ থেকে নিজের জোড়া গোল পূর্ণ করেন ফাতি। তাকে এই গোলটি করতে সহায়তা করেন ফিলিপে কৌতিনহো।
৩৫ মিনিটে লিওনেল মেসিও গোলের দেখা পান। অবশ্য তার গোলটি এসেছে পেনাল্টি থেকে। এ সময় বক্সের মধ্যে ফাতিকে ফাউল করেন ভিয়ারিয়ালের মারিও গাসপার। অবশ্য মেসির নেওয়া পেনাল্টি কিক প্রায় ঠেকিয়ে দিয়েছিলেন গোলরক্ষক সার্জিও আসেনজো। তার হাতে লেগেও বল জালে জড়ায়।
প্রথমার্ধের শেষ মুহূর্তে আসে চতুর্থ গোলটি। এ সময় মেসির ক্রস ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন পাউ তোরেস। তাতে ৪-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় কাতালানরা।
বিরতির পর ফিরে আর কোনো গোলের দেখা পায়নি বার্সা। অবশ্য জিততে আর কোনো গোলের প্রয়োজনও হয়নি তাদের।
- ১‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ২রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৩পলিথিন ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি
- ৪এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন
- ৫বাংলা কিউআরের প্রচারে সোনালী ব্যাংক
- ৬যমুনা ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
- ৭শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী
- ৮জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৯খাল খননের পাশাপাশি দখল-দূষণমুক্ত করতে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী
- ১০একযোগে ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ১আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ২চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ৩ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৪২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৫লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৬মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৭ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৮শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৯রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ১০নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট





পাঠকের মতামত