
পুঁজিবাজারের তালিকাভুক্ত বহুল আলোচিত ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ হেমায়েত উল্লাহকে অপসারণ করেছে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। বুধবার (১৫ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি চিঠি বীমা কোম্পানিটিকে পাঠিয়েছে সংস্থাটি।
একইসাথে পরবর্তী ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ মুখ্য নির্বাহী নিয়োগের নির্দেশ দেয়া হয়েছে। সেই সাথে এই তিন মাস কোম্পানির মুখ্য নির্বাহীর অব্যবহিত পরের পদের ব্যক্তিকে মুখ্য নির্বাহীর পদে চলতি দায়িত্ব প্রদান করতে বলা হয়েছে।
আইডিআরএ পরিচালক শাহ আলম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, কোম্পানি পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন অনিয়ম, অব্যবস্থাপনা, আর্থিক অনিয়ম, বীমা পলিসি গ্রাহক ও বীমাকারীর স্বার্থের জন্য ক্ষতিকর ও পরিপন্থী কর্মকাণ্ড কর্তৃপক্ষের নজরে এসেছে।
এ ছাড়াও হেমায়েত উল্লাহর বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে তা নিজ ভোগদখলে রাখা এবং মিথ্যা তথ্য সম্বলিত সম্পদ বিবরণী দাখিলের অভিযোগে দুর্নীতি দমন কমিশন মামলা দায়ের করেছে। একইসঙ্গে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছে বলে কর্তৃপক্ষের নিকট তথ্য রয়েছে।
ফলে বীমা আইন ২০১০ এর ৫০ ধারা মোতাবেক বীমা পলিসি গ্রাহকের স্বার্থ নিশ্চিত করতে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেমায়েত উল্লাহকে আগামী ১৬ সেপ্টেম্বর ২০২১ তারিখ থেকে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তার পদ থেকে অপসারণ করা হয়েছে।
তবে চিঠিতে উল্লেখ করা হয়েছে, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তার পদ থেকে হেমায়েত উল্লাহকে অপসারণ করা হলেও কোম্পানি পরিচালনায় আর্থিক অনিয়ম ও অন্যান্য দায় থেকে অব্যহতি পাবে না।
- ১সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার
- ২বে লিজিংয়ের মঙ্গলবার লেনদেন চালু
- ৩নিউজিল্যান্ডের সঙ্গে ওষুধ ও আইটি খাতে সহযোগিতা বাড়ানোর প্রস্তাব
- ৪এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার কমেছে ৩.৯৯ শতাংশ
- ৫র্যাগিংয়ে জিরো টলারেন্স: তবু ম্যানার শেখানোর নামে চলছে র্যাগিং
- ৬আল-হেরা উচ্চ বিদ্যালয়ের আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ৭কুড়িগ্রাম ২৫০ শয্যা হাসপাতালে নির্মাণকাজে অনিয়মের অভিযোগ
- ৮বাকৃবিতে চার হলের সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় ৪২ শিক্ষার্থীকে শোকজ
- ৯কবি নজরুল কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ১০সূচকের উত্থানে চলছে লেনদেন
- ১কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- ২প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবের আমেজ, বুকভরা আশা হাটহাজারীবাসীর
- ৩হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ৪সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার
- ৫জবির ভর্তি আবেদন শুরু ১৫ নভেম্বর, পরীক্ষা জানুয়ারিতে
- ৬আড়াই মাসে ভোটার বেড়েছে তিন লাখ ৯ হাজার, মোট ১২ কোটি ৮৬ লাখ
- ৭কল-কারখানা স্থাপন করে উপকূলের বেকার সমস্যা সমাধান করা হবে: প্রধানমন্ত্রী
- ৮ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত
- ৯সালমান শাহ হত্যা মামলায় ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ
- ১০দর বৃদ্ধির কারণ জানে না ২ কোম্পানি





পাঠকের মতামত