প্রকাশিত: জানুয়ারী ৩১, ২০২১ ২:৩১ পিএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইংয়ের চলতি অর্থবছরের ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২০) শেয়ারপ্রতি মুনাফা ১৮ শতাংশ বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির চলতি অর্থবছরের ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২০) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.১৩ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ০.১১ টাকা। এ হিসাবে কোম্পানিটির মুনাফা ০.০২ টাকা বা ১৮ শতাংশ বেড়েছে।

এদিকে কোম্পানিটির চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২০) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.০৭ টাকা। আগের অর্থবছরের একই সময়ে মুনাফা হয়েছিল ০.২১ টাকা। এ হিসাবে কোম্পানিটির মুনাফা ০.১৪ টাকা বা ৬৭ শতাংশ কমেছে।

৩১ ডিসেম্বর ২০২০ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮.৮২ টাকায়।

শেয়ার

পাঠকের মতামত

লিন্ডে বিডির বোর্ড সভা ২৭ জুলাই

পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ...

পদ্মা অয়েলে চেয়ারম্যান নিয়োগ

পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। ডিএসই ...

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৭ জুলাই

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ...