
করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির মধ্যেও রেমিট্যান্স পাঠানো অব্যাহত রেখেছেন প্রবাসী বাংলাদেশিরা। চলতি বছরের ফেব্রুয়ারিতে তারা প্রায় ১৫ হাজার কোটি টাকা (১৭৮ কোটি মার্কিন ডলার) রেমিট্যান্স পাঠিয়েছেন। যা তার আগের বছরের (২০২০ সাল) একই সময়ের চেয়ে ১৮ শতাংশ বা ৩২ কোটি ৮৪ লাখ ডলার বেশি। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারিতে ১৭৮ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা যা টাকার অঙ্কে প্রায় ১৫ হাজার ১০০ কোটি টাকা। ২০২০ সালের ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ১৪৫ কোটি ডলার। সে হিসাবে গত বছরের একই সময়ের চেয়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে ১৮ শতাংশ বা ৩২ কোটি ৮৪ লাখ ডলার বেশি। চলতি বছরের প্রথম মাসে (জানুয়ারি) ১৯৬ কোটি ২৬ লাখ ডলারের রেমিট্যান্স এসেছিল।
ফেব্রুয়ারিতে রাষ্ট্রীয় মালিকানাধীন পাঁচ ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৩৯ কোটি ৭৫ লাখ ডলার। আর বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৩৪ কোটি ৬৪ লাখ ডলারের রেমিট্যান্স। পিছিয়ে নেই বিদেশি ও বিশেষায়িত ব্যাংকও। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৬ লাখ মার্কিন ডলার এবং এক বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে তিন কোটি ডলার।
অন্যদিকে চলতি অর্থবছরের আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) দেশে প্রবাসীরা এক হাজার ৬৬৮ কোটি ৭২ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় এক লাখ ৪২ হাজার কোটি টাকা) রেমিট্যান্স পাঠিয়েছেন। রেমিট্যান্সের প্রবাহ থাকায় ইতিবাচক অবস্থায় রয়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। সবশেষ (২৪ ফেব্রুয়ারি) তথ্যমতে, কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ এখন ৪৪.০২ বিলিয়ন বা চার হাজার ৪০২ কোটি ডলার।
দি ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রবাসী আয়ে শীর্ষে থাকা ১০টি উন্নয়নশীল দেশের মধ্যে করোনা মহামারিতে সাতটিরই রেমিট্যান্স কমেছে। তবে এর মধ্যেও রেমিট্যান্স বেড়েছে তিনটি দেশের। সেই তিনটি দেশের একটি হলো বাংলাদেশ।
প্রতিবেদনে বলা হয়, গত বছরে বাংলাদেশের প্রবাসী আয় বেড়েছে আট শতাংশ। ২০১৯ সালে বাংলাদেশে এক হাজার ৮৪০ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল। ২০২০ সালে তা বেড়ে দাঁড়ায় এক হাজার ৯৮৮ কোটি ডলারে।
- ১বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
- ২২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন
- ৩ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৪এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
- ৫আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
- ৬তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
- ৭সাংবাদিক জোবাইয়েরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
- ৮জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
- ৯মিটফোর্ড হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন এমপি হামিদুর রহমান
- ১০বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে চকরিয়ায় মা সমাবেশ অনুষ্ঠিত
- ১কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ২দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৫প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৬বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৭ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম
- ৮চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু
- ৯আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌপথে ট্র্যাকিং সিস্টেম থাকা দরকার: নোয়াখালী জেলা প্রশাসক
- ১০রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা





পাঠকের মতামত