প্রকাশিত: নভেম্বর ১, ২০২১ ৭:০৩ পিএম

ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের (আইবিএফবি) সভাপতি পদে পুনর্নির্বাচিত হয়েছেন এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের (ইপিজিএল) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হুমায়ুন রশীদ।

সম্প্রতি ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত আইবিএফবির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) হুমায়ুন রশীদের পুনর্নির্বাচিত হওয়ার ঘোষণা দেওয়া হয়। সোমবার (১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এজিএম-এ দেওয়া বক্তব্যে হুমায়ুন রশীদ বলেন, দ্বিতীয়বারের মতো এ সুযোগটি অর্জন করতে পেরে আমি আনন্দিত। এ অর্জন ফোরামকে ঘিরে আমার লক্ষ্যকে আরও বিস্তৃত ও কার্যকর করতে সহায়তা করবে।

দ্বিতীয়বার নির্বাচিত হওয়ায় সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সবাইকে সঙ্গে নিয়ে আমি এ ফোরামকে নতুন উচ্চতায় নিতে চাই।

এজিএম সভায় বাংলা কেমিক্যালের লিগ্যাল ইকোনমিস্ট ও সিইও এম এস সিদ্দিকী ফোরামের সহ-সভাপতি এবং কমলিংক ইনফো টেক লিমিটেডের পরিচালক লুতফুন্নিসা সৌদিয়া খান সহ-সভাপতি (ফাইন্যান্স) পদে পুনর্নির্বাচিত হন।

ব্যবসায়িক নেতা হুমায়ুন রশীদ দেশের ব্যবসা খাত ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এনার্জিপ্যাকের মাধ্যমে দেশের জ্বালানি চাহিদা পূরণের বিষয়েও অবদান রাখছেন তিনি।

শেয়ার

পাঠকের মতামত

এস আলম ও সাবেক রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা

বেনামি প্রতিষ্ঠানের নামে ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম ও ...

আমির খসরুর নেতৃত্বে ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি

দেশে ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশ ও সংশ্লিষ্ট খাতগুলোর কার্যক্রম সমন্বয়ে ‘ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি’ ...

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও ...

বিশ্বব্যাংক এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি

জেনারেটিভ এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি উন্নয়নশীল দেশের তুলনায় প্রায় তিন গুণ বেশি ...