প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২২ ১০:৫১ এএম

স্মারক স্বর্ণমুদ্রার দাম পুনরায় ৩ হাজার টাকা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে প্রতিটি মুদ্রা কিনতে গ্রাহককে ৭৫ হাজার টাকা গুণতে হবে। স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়ায় স্বর্ণমুদ্রার দাম বাড়া‌নো হ‌য়ে‌ছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

গতকাল এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক এ তথ্য জা‌নি‌য়ে‌ছে। নতুন এ দাম আজ (৬ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ ব্যাংকের মুদ্রিত ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০০০’, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবর্ষ ১৯২০-২০২০’ এবং ‘স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ১৯৭১-২০২১’ শীর্ষক স্মারক স্বর্ণমুদ্রার দাম পুনঃনির্ধারণ করা হয়েছে। প্রতিটি স্মারক মুদ্রা ২২ ক্যারেট মানের স্বর্ণে তৈরি ও প্রতিটির ওজন ১০ গ্রাম। স্মারক স্বর্ণমুদ্রা (বাক্সসহ) প্রতিটি ৭৫ হাজার টাকায় পুনঃনির্ধারণ করা হয়েছে। এতোদিন এ স্বর্ণ স্মারকমুদ্রা ৭২ হাজার টাকায় বিক্রি হতো।

এর আগে শনিবার (৩ ডিসেম্বর) দেশের বাজারে ভালো মানের স্বর্ণ ভরিতে ৩ হাজার ৩৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভ‌রি স্বর্ণের দাম বেড়ে দাঁড়াবে ৮৭ হাজার ২৪৭ টাকা। এটিই বাংলাদেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম।

নতুন দাম অনুযায়ী, গত ৪ ডিসেম্বর থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৮৭ হাজার ২৪৭ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণ ভরিতে বাড়ানো হয়েছে ২ হাজার ৯১৬ টাকা; এখন বিক্রি হচ্ছে ৮৩ হাজার ২৮১ টাকায়। ১৮ ক্যারেটের দাম ২৪৫০ টাকা বাড়িয়ে ৭১ হাজার ২৮৪ টাকা করা হয়েছে। সনাতন পদ্ধতিতে স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৭৯৯ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫৯ হাজার ৪৮৬ টাকায়।

তবে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেট রুপার দাম ১ হাজার ৪৩৫ টাকা। ১৮ ক্যারেট রুপার দাম ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতিতে রুপার দাম ৯৩৩ টাকা অপরিবর্তিত আছে।

বিপি/আজাদ

শেয়ার

পাঠকের মতামত

কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন

কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে ...

নবম পে–স্কেল মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ, বাস্তবায়ন দুই ধাপে

প্রথম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা ...

এস আলম ও সাবেক রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা

বেনামি প্রতিষ্ঠানের নামে ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম ও ...

আমির খসরুর নেতৃত্বে ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি

দেশে ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশ ও সংশ্লিষ্ট খাতগুলোর কার্যক্রম সমন্বয়ে ‘ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি’ ...

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...