
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেছেন, আগামীতে মার্কেট অনেক ভাল হবে। তাই অযথা পেনিকড হয়ে শেয়ার বিক্রি করে লোকসান করবেন কেন? একই সাথে মার্কেটে দীর্ঘ মেয়াদে বিনিয়োগ বিনিয়োগ করার আহ্বান জানান তিনি। আজ সকালে তিনি তাঁর ফেসবুক পেজে এ আহ্বান জানান।
শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, অনেকের মার্জিন লোনের কারণে ফোর্স সেল হচ্ছিল; তাদের জন্য আমরা মার্জিনটা বাড়িয়ে দিয়েছি। সুতরাং ফোর্স সেল এর কোন ভয় নেই। তাই পেনিক সেল না হলেই হলো এখন।

বিএসইসি চেয়ারম্যানের কথা হুবুহু তুলে ধরা হলো-
আমরা মার্কটকে ফ্রি ফ্লো দিতে চাই। মার্কেট ই মার্কেটকে নিয়ন্ত্রণ করবে।
সম্মানিত বিনিয়োগকারীদের এখানে বুঝতে হবে যে আমি যখন পেনিকড হয়ে শেয়ার বিক্রী করি তার ক্রেতাটা কে?
ক্রেতা যেহেতু আছে তাহলে আমি কেন বিক্রি করছি লস করে। আমাকে তো লস করে এক্ষনি বিক্রি করার দরকার নাই।
অমিত একটু অপেক্ষা করতে পারি।অপেক্ষা করে আমি সময়মতো বিক্রি করবো লাভে। এইটুক ধৈর্য্য ধরতে হবে।
এবং এই মার্কেটটা লং টার্ম ইনভেস্টমেন্ট এর জায়গা এবং এখানে কিনে লসে বিক্রি করার কথা না।
কিনে একটু অপেক্ষা করবেন যেইদিন প্রাইস বাড়বে সেইদিন বিক্রি করবেন। আপনি কেন অন্যের কথায় বা একটা সিচুয়েশনে আজকেই বিক্রি করতে হবে।
এই আজকেই বিক্রি করতে হবে শেয়ার প্রাইস কমলে এই বিষয়টা হয়ে গেছে ইনডেক্স মাঝে মাঝে পড়ে যাওয়ার একটি কারণ।
সম্মানিত বিনিয়োগকারীরা যদি একটু ধৈর্য্য ধরেন তাহলে কিন্তু সমস্যা হয়না। তাহলে একটা সুস্থ পরিবেশ পাই।
আমার খুব কষ্ট লাগে অনেক বিনিয়োগকারী ভয় পেয়ে লস করছে।
এখানে কিন্তু ভয় পাওয়ার কোন কারণ নেই।
ইনশাল্লাহ সময়ের সাথে সাথে মার্কেট অনেক সুস্থ হবে। ও অনেক ভাল হবে।
তাই একটু ধৈর্য্য ধারণ করতে হবে।
আর যাদের মার্জিন লোনের কারণে ফোর্স সেল হচ্ছিল তাদের জন্য আমরা মার্জিনটা বাড়িয়ে দিয়েছি।
সুতরাং ফোর্স সেল এর কোন ভয় নেই।
তাই পেনিক সেল না হলেই হলো এখন।
মার্কেট ভাল হবেই ইনশাল্লাহ ।
- ১রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী
- ২হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে
- ৩সড়ক-বাড়িতে দূষিত পানি, স্বাস্থ্যঝুঁকিতে সরিষাবাড়ীবাসী
- ৪গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার
- ৫বাংলা কিউআর ব্যবহারে চাঁদাবাজি ও জাল নোটের ঝুঁকি কমবে : গভর্নর
- ৬সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা
- ৭৪২ কৃতী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল মোড়লগঞ্জ মডেল একাডেমি
- ৮ইরানের শর্ত পুরোপুরি মানলেই খুলবে হরমুজ প্রণালি: আইআরজিসি
- ৯অসহায় মায়ের ৫০০ টাকার ভাড়ার জন্য চুল বিক্রি, তবু জোটেনি ঘর
- ১০দেশে বিনিয়োগ করতে চায় গুগল-মেটা-টিকটক: আইসিটি মন্ত্রী
- ১সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ২সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ৩আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ৪চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ৫অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- ৬সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ৭কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ৮আমরা বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী
- ৯ভরিতে ফের ৪৩৭৪ টাকা বাড়লো সোনার দাম
- ১০চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি: বাণিজ্যমন্ত্রী





পাঠকের মতামত