
পুরো শরীরকে সঠিকভাবে কাজ করতে লিভার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লিভারের বিভিন্ন ব্যাধির মধ্যে একটি হলো ফ্যাটি লিভার। স্থূলকায় ও যাদের পেটে বেশি মেদ জমে তাদের মধ্যে এ সমস্যা বেশি দেখা যায়।এক্ষেত্রে লিভারে অতিরিক্ত চর্বি জমে, ফলে লিভারের কার্যকারিতা কমতে থাকে। যখন লিভারে চর্বি জমতে শুরু করে, তখনই ফ্যাটি লিভারের সমস্যা দেখা দেয়।
ফ্যাটি লিভার প্রধানত দুই প্রকার- অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ ও নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ।
যারা অতিরিক্ত অ্যালকোহল গ্রহণ করেন, তাদের মধ্যে অ্যালকোহলিক ফ্যাটি লিভারের সমস্যা দেখা দেয়। আর বাকিরা নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভারে ভোগেন।
যারা এরই মধ্যে ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছেন, তাদের উচিত চিকিৎসকের পরামর্শ নেওয়া ও জীবনযাত্রায় পরিবর্তন আনা। এর পাশাপাশি আয়ুর্বেদিক ঘরোয়া প্রতিকারেও ভরসা রাখতে পারেন। জেনে নিন করণীয়-
১. চর্বিযুক্ত খাবার একেবারেই এড়িয়ে চলুন। ভাজাপোড়া খাবার লিভারে চর্বির পরিমাণ আরও বাড়ায়।
২. খাদ্যতালিকায় শীতল ও নন-অ্যাসিডিক খাবার অন্তর্ভুক্ত করুন। এর মধ্যে বেরি, নাশপাতি ও তরমুজ অন্তর্ভুক্ত থাকতে পারে।
৩. কিছু আস্ত শস্য যেমন- কুইনোয়ার সঙ্গে তাজা মৌসুমি শাকসবজির খেতে পারেন।
৪. নিয়মিত তরমুজের রস বা অ্যালোভেরার রস পান করতে পারেন।
৫. একটারনা একমাস নিয়মিত ২ গ্রাম গোলমরিচ গুঁড়া ও ১ চা চামচ মধুর মিশ্রণ খেলে উপকৃত হবেন।
৬. প্রতিদিন ১০-২০ মিলি লিটার আমলার রস পান করুন।
৭. এছাড়া ১-৩ গ্রাম কুটকির গুঁড়া দিনে দু’বার খোওয়ার পর পানিতে মিশিয়ে পান করতে পারেন।
সতর্কতা: আপনার ডায়েটে কোনো পরিবর্তন করার আগে অবশ্যই একজন চিকিৎসক বা আপনার পারিবারিক ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন।
- ১টেকসই অর্থায়নে উল্লম্ফন, কমেছে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ
- ২বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ৩সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৪ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৫পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৬ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৭স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৮ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৫মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৬হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ৯চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট
- ১০পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ





পাঠকের মতামত