
ছুটির দিন ছাড়া পুরো সপ্তাহ বাজার করার সময় যারা পান না, তাদের কাছে ফ্রিজের মতো দরকারি জিনিস আর কিছু নেই। মাছ, মাংস, ডিম থেকে সবজি, মিষ্টি, অন্যান্য খাবার- সব এসে জমা হয় ফ্রিজে। ফ্রিজের ছত্রছায়ায় খাবারদাবার না হয় সতেজ থাকছে। কিন্তু ফ্রিজের মধ্যে বিভিন্ন ধরনের খাবারদাবার রাখার ফলে একটা গন্ধ তৈরি হয়। ফ্রিজ খুলতেই সে গন্ধ নাকে আসে।
তাই ফ্রিজের দুর্গন্ধ দূর করার কয়েকটি ঘরোয়া উপায় রয়েছে।
১. যদি রান্না করা খাবার ফ্রিজে রাখতে চান, তা হলে অবশ্যই বায়ুরোধী পাত্রে রাখুন। খাবারের গন্ধের মিশেলে অনেক সময়ে ফ্রিজে গন্ধ হয়। তাই এমন পাত্রে খাবার রাখুন, যাতে খাবারের গন্ধ ফ্রিজের মধ্যে ছড়িয়ে না পড়তে পারে।
২. ফ্রিজের সঠিক তাপমাত্রা বজায় রাখতে হবে। অন্যথায় ফ্রিজের ভেতরে বিভিন্ন ধরনের জীবাণু জন্মায়, যা বাজে গন্ধ তৈরি করতে পারে। তাই ফ্রিজের তাপমাত্রার ওপর নজর দিতে হবে।
৩. গরম পারিতে বেকিং সোডা মিশিয়ে তাতে কাপড় ভিজিয়ে মুছতে পারেন ফ্রিজ। গন্ধ হবে না। এছাড়াও পানিতে বেকিং সোডা
মিশিয়ে ফ্রিজের ভেতরে রেখে দিলেও গন্ধ কমে অনেকটাই।
৪. ভ্যানিলা এসেন্স দিয়ে ভেজানো এক টুকরো তুলা রেখে দিতে পারেন ফ্রিজের এক কোনায়। তা হলে আর বাজে গন্ধ থাকবে না। একটি প্লেটে করে অল্প কফি গুঁড়া চব্বিশ ঘণ্টা ফ্রিজে রেখে দিলেও মুক্তি মিলতে পারে দুর্গন্ধের সমস্যা থেকে।
৫. নিয়মিত ফ্রিজ পরিষ্কার করুন। শাকসবজি বা মাছ, মাংস, এক সপ্তাহের বেশি ফ্রিজের ভেতর না রাখাই ভাল। এতে খাবারের গুণমান যেমন বজায় থাকে, তেমনই কমে দুর্গন্ধ সৃষ্টির সমস্যা।
- ১শিক্ষকদের অবশ্যই প্রশিক্ষণ গ্রহণ করতে হবে: শিক্ষামন্ত্রী
- ২সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৩শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ৪২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে : শিক্ষামন্ত্রী
- ৫কয়রায় প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মনোনয়নে বিতর্ক
- ৬ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৭আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৮মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ
- ৯কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ১০মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৫বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ৬বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ
- ৭কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৮লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার
- ৯রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন আজ
- ১০চাঁদপুরে বিজয়ী’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প





পাঠকের মতামত