চট্টগ্রামে ধর্ষণ মামলায় গ্রেপ্তারের পর এনসিপি নেতাকে স্থায়ী বহিষ্কার
ধর্ষণ মামলায় গ্রেপ্তারের একদিনের মাথায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য মো. আফতাব ...

বগুড়ার ধুনট উপজেলায় ফাঁকা মাঠের ভেতর গরু চরাতে গিয়ে বজ্রপাতে তোফাজ্জল হোসন (৬০) নাম এক কৃষক মারা গেছেন। এ সময় তার একটি গরু মারা গেছে। নিহত তোফাজ্জল হোসেন উপজেলার নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ি গোদাগাড়ি পাড়া গ্রামের আলিমুদ্দিনের ছেলে। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
উপজেলার নিমগাছি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সোনিতা নাছরিন এ তথ্য নিশ্চিত করে বলেন, নিম্নচাপের কারণে দুই দিন ধরে অবিরাম বর্ষণ হচ্ছে। এ অবস্থায় বুধবার দুপুরের দিকে কৃষক তোফাজ্জল হোসেন বাড়ির পাশে ফাঁকা মাঠের ভেতর গরু চরাতে যান। তখন মাঠের ভেতর অবিরাম বৃষ্টি ঝরছিল। একপর্যায়ে হঠাৎ বজ্রপাতে তোফাজ্জল হোসেন ঘটনাস্থলেই মারা যান। একই সাথে তার গরুটি মারা গেছে।
ধুনট থানার পরিদর্শক (তদন্ত) রাজ্জাকুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদ

পাঠকের মতামত