ডেস্ক নিউজ
প্রকাশিত: জুলাই ৩০, ২০২৫ ১০:০৩ পিএম , আপডেট: জুলাই ৩১, ২০২৫ ৯:৩৫ এএম

জুলাই গণঅভ্যুত্থানের প্রেরণায় গঠিত রাজনৈতিক দল ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ’ (আপ বাংলাদেশ) বরগুনা জেলায় ৬১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। ছয় মাস মেয়াদি এ কমিটিতে তাজভীন হাসান ফাহিমকে আহ্বায়ক এবং মো: ইসমাইল হোসাইনকে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) ‘আপ বাংলাদেশ’-এর প্রধান সংগঠক নাঈম আহমাদের সুপারিশক্রমে সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ এ কমিটি অনুমোদন দেন।

এক বিবৃতিতে ‘আপ বাংলাদেশ’-এর কেন্দ্রীয় নেতারা জানান, বরগুনায় সংগঠনকে জনভিত্তিক ও কার্যকর করে তুলতে দ্রুত সদস্য প্রতিটি উপজেলা ও পৌরসভায় সাংগঠনিক কাঠামো গড়ে তোলা হবে। একইসাথে, মানুষের বাস্তব সমস্যা, দাবি ও প্রত্যাশার ভিত্তিতে এলাকাভিত্তিক কর্মসূচি নেওয়ার প্রস্তুতি চলছে।

এই উদ্যোগ বরগুনা জেলার তরুণ প্রজন্ম, নাগরিক সমাজ এবং সামাজিক পরিবর্তনে আগ্রহী ব্যক্তিদের জন্য একটি নতুন প্ল্যাটফর্ম হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে বীরগঞ্জ থানা পুলিশ। পুলিশ ...

কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ

নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে কুড়িগ্রামের রয়েল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ...

চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নের জাগছড়া চা বাগানের এক শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ...

চাঁবিপ্রবির নতুন উপ-উপাচার্য ড.লোকমান হোসেন

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন ...