
জর্জিনহোর হাতে উঠল উয়েফার বর্ষসেরা পুরস্কার। চেলসির সঙ্গে চ্যাম্পিয়নস লিগ ও ইতালিকে ইউরো জেতানোর পর ইউরোপের বর্ষসেরা ফুটবলার হলেন এই মিডফিল্ডার।
টানা দ্বিতীয়বার উয়েফার বর্ষসেরার শেষ তিনে ছিলেন না লিওনেল মেসি কিংবা ক্রিস্টিয়ানো রোনালদোর কেউ। গতবার এই পুরস্কার জেতেন বায়ার্ন মিউনিখের রবার্ট লেভানদোভস্কি। তার পরে থেকে শেষ করেন কেভিন ডি ব্রুইনা। এবারো তিন জনের সংক্ষিপ্ত তালিকায় নাম লেখেন ম্যানচেস্টার সিটির এই মিডফিল্ডার। এবারো তাকে খালি হাতে ফিরতে হলো। জর্জিনহোর সঙ্গে অন্য প্রতিদ্বন্দ্বী ছিলেন তার সতীর্থ এনগোলো কান্তে।
চেলসির দুই মিডফিল্ডার জর্জিনহো ও কান্তের জন্য গত মৌসুম ছিল অবিশ্বাস্য। প্রিমিয়ার লিগ ক্লাবকে তারা চ্যাম্পিয়নস লিগ জিততে সহায়তা করেন। ম্যানসিটির বিপক্ষে ফাইনালে দুজনই ছিলেন প্রথম একাদশে। পর্তুগালে কাই হাভার্জের প্রথমার্ধের গোল গড়ে দেয় ম্যাচের পার্থক্য। ম্যাচসেরা হন কান্তে।
থমাস টুখেলের দল লিগ টেবিলের চতুর্থ স্থানে থেকে মৌসুম শেষ করে আগামী চ্যাম্পিয়নস লিগ খেলার টিকিটও পেয়ে গেছে। এছাড়া ভিয়ারিয়ালকে হারিয়ে উয়েফা সুপার কাপেও চ্যাম্পিয়ন হয়েছে চেলসি। কান্তের চেয়ে একটি জায়গায় এগিয়ে ছিলেন জর্জিনহো। ২৯ বছর বয়সী মিডফিল্ডার ইতালির সঙ্গে ইউরো চ্যাম্পিয়নশিপও জেতেন।
অন্যদিকে ডি ব্রুইনা চোট থেকে ফিরে এসে ম্যানসিটিকে প্রিমিয়ার লিগ জেতাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। দারুণ পারফরম্যান্সের স্বীকৃতিতে টানা দ্বিতীয় মৌসুম পিএফএ’র বর্ষসেরা খেলোয়াড় হন। উয়েফার বর্ষসেরা কোচ হওয়ার দৌড়ে ম্যানসিটির লিগ জয়ী পেপ গার্দিওলাকে পেছনে ফেলে পুরস্কার জিতেছেন চ্যাম্পিয়নস লিগ জয়ী চেলসির কোচ থমাস টুখেল।
- ১স্বর্ণ খাতকে বৈধ-জবাবদিহিমূলক শিল্পে রূপান্তরের উদ্যোগ সরকারের
- ২প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৩হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ৪চাঁদপুরে খাদ্যে ভেজাল,৩ প্রতিষ্ঠানকে জরিমানা
- ৫অগ্রণী ব্যাংকে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিশেষ মোনাজাত
- ৬ডায়াবেটিস প্রতিরোধে বিজ্ঞান ও ধর্মীয় মূল্যবোধ কাজে লাগাতে হবে
- ৭চার দফা সময় বাড়িয়েও রিটার্ন জমা পড়েছে মাত্র ৩৮ শতাংশ
- ৮চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু
- ৯অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ১০শিকলবিহীন গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়তেই শিকল ভেঙেছি: তথ্যমন্ত্রী
- ১কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ২কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ৩যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৪ইউসিবি স্টক ব্রোকারেজে ইউরোমানি অ্যাওয়ার্ড প্রাপ্তি
- ৫চাঁদপুরে শহীদ পরিবারের আকুতি, আমরা টাকা চাইনা হত্যার বিচার চাই
- ৬ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম
- ৭কুষ্টিয়ায় বাঁশ-বেত শিল্পের নতুন সম্ভাবনা
- ৮চাঁদপুরে ৬৪২ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য
- ৯১০ জেলায় বন্যার আশঙ্কা
- ১০গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চরফ্যাশনে ১১ দলীয় ঐক্যের গণমিছিল





পাঠকের মতামত