
বাংলাদেশে নতুন উদ্যোক্তা তৈরিতে সহযোগিতা দেবে দক্ষিণ কোরিয়া। এ বিষয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষাদানের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষা কার্যক্রম উন্নয়ন, কর্মকৌশল নির্ধারণসহ প্রয়োজনীয় সব সহযোগিতা দেওয়া হবে। টেকসই ব্যবসা উদ্যোগ এবং নতুন উদ্যোক্তা তৈরিতে কোরিয়ার অভিজ্ঞতাও কাজে লাগোনো হবে এতে। পাইলট পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই কার্যক্রম পরিচালনা করা হবে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়েও এই কার্যক্রম চালু করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন, ক্রিয়েটিভিটি অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপ (আইসিই) সেন্টার এ নিয়ে কাজ করছে।
গত মঙ্গলবার বাংলাদেশ এবং কোরিয়ার প্রতিনিধিদের সমন্বয়ে অনুষ্ঠিত এক পরামর্শ সভায় এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনে এই সভা অনুষ্ঠিত হয়। যুব উদ্যোক্তা তৈরি সংক্রান্ত বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর সক্ষমতা বৃদ্ধিতে দু’দেশের সরকারের মধ্যকার চুক্তির অংশ হিসেবে এই আলোচনা অনুষ্ঠিত হয়। দু’দেশের বিভিন্ন শ্রেণির পরামর্শকরা আলোচনায় অংশ নেন।
আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপচার্য এবং আইসিই সেন্টারের চেয়ারম্যান অধ্যাপক আখতারুজ্জামান বলেন, সৃজনশীল উদ্যোক্তা তৈরির মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে গুরুত্বপুর্ণ ভূমিকা রাখবে যৌথ এই উদ্যোগ। পাশাপাশি বৈশ্বিক অংশীদারিত্বের ক্ষেত্রে দু’দেশের মধ্যকার সহযোগিতার ক্ষেত্র তৈরি হবে। আলোচনায় কোরিয়া কো-অপারেশন ইন্টারন্যাশনাল এজেন্সির (কোইকা) বাংলাদেশের পরিচালক ইয়াং দো বলেন, বাংলাদেশের তরুণ উদ্যোক্তা শ্রেণির টেকসই বিকাশের ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা দিতে চায় তার দেশ। পরামর্শ সভার উদ্ভাবনী ধারণা,অভিজ্ঞতা বিনিময় ও সে অনুযায়ী কর্মপরিকল্পনা গ্রহণের মাধ্যমে এই কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
সভায় আইসিআই সেন্টারের নির্বাহী পরিচালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক রাশেদুর রহমান কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে উদ্ভাবনের গুরুত্ব তুলে ধরা এবং সহযোগিতা দেওয়ার লক্ষ্যে কাজ করছে আইসিই সেন্টার। বিশ্ববিদ্যালয় পর্যায়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষকদের এই প্ল্যাটফর্ম বিগত দিনে বেশ কয়েকজন সৃজনশীল উদ্যোক্তা তৈরি করতে সক্ষম হয়েছে।
অন্যদের মধ্যে বক্তব্য দেন কোরিয়ার প্রজেক্ট ম্যানেজমেন্ট কনসোর্টিয়ামের (পিএমসি) প্রকল্প পরিচালক ডেরিক কিম, উপদেষ্টা হেকিউং, বুয়েটের অধ্যাপক মুহাম্মদ আনিসুজ্জামান তালুকদার, আইসিই সেন্টারের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দকার বজলুল হক, ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলাম।
- ১হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী
- ২বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২ বিলিয়ন ডলার ছাড়াল
- ৩অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে দারাজের ‘ফাস্ট ডেলিভারি’ চালু
- ৪বাংলা কিউআর পেমেন্ট উৎসাহিত করতে মার্চেন্টদের নিয়ে বিকাশের মতবিনিময়
- ৫পূবালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান মনির উদ্দিন আহমেদের স্মরণে শোকসভা
- ৬শপিংমল-দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ, বিলবোর্ড ৭টায়
- ৭রংপুর রেঞ্জের নতুন ডিআইজি আবদুল মাবুদ
- ৮বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক আরও জোরদারে অঙ্গীকার
- ৯কুবিতে সাড়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের নবীনবরণ
- ১০বন্যার্তদের পাশে আইএসডিই, পূর্ব বড় ভেওলায় ৫১০ পরিবারের মুখে স্বস্তি
- ১চট্টগ্রামে একাদশে শিক্ষার্থী ভর্তির পরও খালি থাকবে অর্ধেকের বেশি আসন
- ২বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশী যুবককের মরদেহ হস্তান্তর
- ৩গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার
- ৪ফ্যামিলি কার্ড পেতে বিএনপি নেতাদের দ্বারে ঘুরছেন বিরোধিতাকারীরা : নুরুল আমিন
- ৫কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পড়ে থেকে নষ্ট হচ্ছে ভারতের অ্যাম্বুলেন্স
- ৬চট্টগ্রামে বৃক্ষমেলার উদ্বোধন করলেন অর্থমন্ত্রী
- ৭কুবিতে সাড়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের নবীনবরণ
- ৮সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- ৯ভারত থেকে আসছে ১৯ রেল কোচ
- ১০গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত





পাঠকের মতামত